মরক্কোর বিপক্ষে ম্যাচের শুরু থেকেই বিপাকে পড়েছিল ব্রাজিল। ২১তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে সেলেসাওরা। তবে ভিনিসিয়ূস জুনিয়রের দুর্দান্ত গোলে ১-১ গোলের সমতায় থেকেই বিরতিতে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ড্র করেই মাঠ ছেড়েছে দু'দল।
ম্যাচের প্রথমার্ধ
ম্যাচের প্রথম ১০ মিনিটে মরক্কো চড়াও হয়ে খেলে। হাই প্রেসিংয়ের মাধ্যমে ব্রাজিলের রক্ষণকে চাপে রেখেছে আফ্রিকার দেশটি। কিছুটা সময় নিয়ে নিজেদের গুছিয়ে নেয় ব্রাজিল। সেলেসাওদের একটি কাউন্টার অ্যাটাক থেকে মরক্কোর ডি-বক্সে দারুণ একটি সুযোগও তৈরি হয়েছিল। সতীর্থের দেওয়া পাসে দারুণ পজিশনে বল পেয়ে যান ইগর থিয়াগো। তবে বল জালে জড়াতে ব্যর্থ হন তিনি।
মরক্কোর গোল
ম্যাচের ২১ মিনিটে গোলের দেখা পায় মরক্কো। থ্রু পাস ধরে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনের মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে জড়ান মরক্কো ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি।
ব্রাজিলের সমতায় ফেরা
তবে ৩২ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। বাঁ প্রান্ত দিয়ে মরক্কোর বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে বল জালে জড়ান ভিনিসিয়ুস। শেষ পর্যন্ত ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দু'দল।
বিস্তারিত আসছে...



