বিশ্বকাপে নকআউটের লক্ষ্য নিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল। আজ জয় কিংবা ড্র করলেই শেষ ৩২ নিশ্চিত হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। জয় পেলে গ্রুপসেরা হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে। কারণ মরক্কো-হাইতি ম্যাচও এক্ষেত্রে বিবেচনায় নিতে হবে। পয়েন্ট টেবিলে মরক্কো ও ব্রাজিলের দুই দলেরই পয়েন্ট সমান ৪। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে সেলেসাওরা।
নেইমার বেঞ্চে, একাদশে রায়ান
এদিকে ব্রাজিলের শুরুর একাদশে নেইমারের জায়গা হয়েছে বেঞ্চে। হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে যে দল খেলেছিল, সেই একাদশ থেকে মাত্র একটি পরিবর্তন এনেছেন ইতালিয়ান কোচ। অভিজ্ঞ উইঙ্গার রাফিনহার পরিবর্তে সুযোগ পেয়েছেন কিশোর তারকা রায়ান।
ব্রাজিলের একাদশ
ব্রাজিলের একাদশ: আলিসন; দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস; ব্রুনো গুইমারেস, কাসেমিরো, লুকাস পাকেতা; রায়ান, মাথেউস কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়র।



