জর্ডানকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রিয়ার
জর্ডানকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রিয়ার

গ্রুপ জে-এর প্রথম ম্যাচে লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকের সুবাদে আলজেরিয়ার বিপক্ষে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। একই গ্রুপের দ্বিতীয় ম্যাচে এবার জয়ের দেখা পেল অস্ট্রিয়াও। বিশ্বকাপে নবাগত জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে এবারের যাত্রা শুরু করল অস্ট্রিয়া। পয়েন্ট টেবিলে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের ঠিক নিচেই তাদের অবস্থান।

প্রথমার্ধে এগিয়ে অস্ট্রিয়া

অভিজ্ঞতার বিচারে জর্ডানের চেয়ে এগিয়েই ছিল অস্ট্রিয়া। বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে এর আগে খেলার অভিজ্ঞতা ছিল না জর্ডানের। তবে তাদের আক্রমণ এবং সাহসী খেলার ধরণ ছিল প্রশংসনীয়। ম্যাচের শুরু থেকেই নবাগত দলকে চাপে রাখার চেষ্টায় ছিল অস্ট্রিয়া। ফলটা তারা পায় ২১তম মিনিটে। দূরপাল্লার দারুণ এক শটে অস্ট্রিয়াকে লিডে নেন রোমানো শ্মিড।

প্রথমার্ধ শেষ হওয়া পর্যন্ত কাগজে-কলমে অস্ট্রিয়ার চেয়ে বেশি আক্রমণ যদিও করেছে জর্ডান। তবে শট বেশি নিলেও কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায়নি তারা। ফলে এক গোলের লিডে থেকেই প্রথমার্ধ শেষ করে অস্ট্রিয়া।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দ্বিতীয়ার্ধে নাটকীয় মোড়

বিরতি থেকে ফিরেই দলকে সমতায় আনলেন জর্ডানের আলী ওলওয়ান। ৫০তম মিনিটে লক্ষ্যভেদ করেন তিনি। আরও একবার এগিয়ে যাওয়ার সুযোগ আসে অস্ট্রিয়ার। কর্নার থেকে ভেসে আসা বল ক্লিয়ার করতে পারেনি জর্ডান গোলরক্ষক, ঘুষি পাকাতে গিয়ে বলটা বক্সের ভেতর থেকে বের করতে ব্যর্থ হন। জটলা থেকে মার্কো আর্নাতোভিচ বল জড়িয়ে দেন জালে। তবে জর্ডানের খেলোয়াড়রা ভিএআর যাচাইয়ের আবেদন জানান। সেখানে দেখা যায় গোলের বিল্ড আপে অস্ট্রিয়ার অ্যাটাকারের হাতে লেগেছিল বল। ফলে গোল বাতিল হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভিএআরে গোল বাতিল হওয়ায় লিডে যাওয়ার সুযোগ হাতছাড়া হলেও কিছুক্ষণ পরেই ভাগ্য যেন সহায় হয় অস্ট্রিয়ার। জর্ডানের ইয়াজান আল-আরব আত্মঘাতী গোল করে বসেন। অস্ট্রিয়ার দ্বিতীয় গোলের পথটা আগলে ধরেছিল ভিএআর। সেই ভিএআর যাচাই থেকেই এরপর পেনাল্টি পেয়েছে দলটি। তাদের একটি ক্রস ক্লিয়ার করতে গিয়ে বল হাতে লাগান জর্ডান ডিফেন্ডার। সেটিই ভিএআর পরখ করে এসে পেনাল্টি দেন রেফারি। সেখান থেকে গোল পেয়ে যায় অস্ট্রিয়া, গোল করেন মার্কো আর্নাতোভিচ।

শেষ বাশি বাজা পর্যন্ত আর গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে আর্জেন্টিনার গ্রুপসঙ্গী অস্ট্রিয়া ৩-১ গোলের জয় তুলে নেয়।