অভিনেতা অরলান্ডো ব্লুমের সঙ্গে কেটি পেরির প্রায় ৯ বছরের সম্পর্ক শেষ হয়েছে। অন্যদিকে জাস্টিন ট্রুডোর জীবনেও বিচ্ছেদ এসেছে। তবে এই দুই ভিন্ন জগতের মানুষের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে বলে গুঞ্জন উঠেছে। কে প্রথম কাছে এসেছিলেন, তা জানা যায়নি।
একসঙ্গে দেখা যাচ্ছে ট্রুডো ও পেরিকে
২০২৫ সালের জুলাই মাস থেকে রেস্তোরাঁ, প্রমোদতরি, কনসার্ট ও খেলার মাঠে একসঙ্গে দেখা যাচ্ছে জাস্টিন ট্রুডো ও কেটি পেরিকে। বিশ্বকাপের উদ্বোধনী দিনে প্রকাশ্যে চুমু খেয়েছেন দুজন।
জেভ ট্রুডোর প্রেমের গুঞ্জন
ট্রুডো-সোফির বড় ছেলে জেভ ট্রুডো গান ও মডেলিং নিয়ে ব্যস্ত। গত বছর থেকে তাকে এক তরুণীর সঙ্গে দেখা যাচ্ছে। কানাডার এই উঠতি গায়কের প্রেমিকা বলে গুঞ্জন উঠেছে পারিয়া ক্যারেলোর নাম।
পারিয়া ক্যারেলো কে?
পারিয়া ক্যারেলো কানাডার টরেন্টোতে থাকেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত। টিকটকে তার ফলোয়ার ১০ লাখের বেশি, ইনস্টাগ্রামেও কয়েক লাখ ফলোয়ার আছে।
ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত
জেভ কিংবা পারিয়া কেউই প্রেম নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেননি। তবে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো দেখলে ঘনিষ্ঠ সম্পর্ক বোঝা যায়। বিভিন্ন সময় সমুদ্রসৈকতে তাদের একান্তে সময় কাটাতে দেখা গেছে এবং তারা নিজেরাই ছবি শেয়ার করেছেন।
কোচেলা ফেস্টিভ্যালে একসঙ্গে
এ বছর কোচেলা মিউজিক ফেস্টেও একসঙ্গে কনসার্ট উপভোগ করতে দেখা গেছে জেভ ও পারিয়াকে। একটি ভিডিওতে জেভকে পারিয়ার এক গালে চুমু খেতে দেখা গেছে। তবে সেই ভিডিওতে পারিয়ার অন্য গালে চুমু খেয়েছেন জেভের বাবার প্রেমিকা পপ তারকা কেটি পেরি।
কেটি পেরির সঙ্গে জেভের ভালো সম্পর্ক
এই ভিডিও দেখে অনেকেই অনুমান করছেন, জেভের প্রেমিকার সঙ্গে কেটি পেরির ভালো ভাব হয়ে গেছে। জেভ ট্রুডো আগে বাবার প্রেমিকা সম্পর্কে মন্তব্য করে বলেছিলেন, 'আমি নিজেও মিউজিক নিয়ে তার কাছ থেকে নানা পরামর্শ নিই। তিনি খুবই ভালো মনের মানুষ। আর সবচেয়ে বড় কথা, বাবা তার সঙ্গে সুখে আছে কি না, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।'
পারিয়া ক্যারেলোর কাজ
পারিয়া ক্যারেলো ফ্যাশন, সৌন্দর্য ও নাচের কনটেন্ট তৈরি করেন। তিনি তার যমজ বোন পার্ডিস ক্যারেলোর সঙ্গেও নানা কনটেন্ট তৈরি করেন।
সূত্র: লা জার্নাল দে মনট্রিয়েল ও ইউএস উইকলি



