বগুড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের জমকালো উদ্বোধন
বগুড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে সারাদেশে একযোগে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। শনিবার (২ মে) বিকালে সিলেট থেকে ভার্চুয়ালি এই প্রতিযোগিতার উদ্বোধন করেন তারেক রহমান। এরপর বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে জেলা পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

প্রতিমন্ত্রীর বক্তব্য

মীর শাহে আলম বলেন, সারাদেশে শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তুলতে চায় সরকার। তিনি আরও বলেন, শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ১৯৭৬ সালে ‘নতুন কুঁড়ি’র যাত্রা শুরু হয়েছিল। বাংলাদেশ টেলিভিশনের আশির দশকের জনপ্রিয় এই অনুষ্ঠানের মাধ্যমে বহু প্রতিভা শিল্প অঙ্গনে উঠে আসে। দীর্ঘ সময় পর সেই পরিচিত নাম আবার ফিরে এসেছে।

প্রতিযোগিতার লক্ষ্য ও বৈশিষ্ট্য

১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের বিকাশের সুযোগ তৈরিই এ কর্মসূচির মূল লক্ষ্য। আয়োজকরা জানান, এ প্রতিযোগিতায় ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিকস, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট আটটি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি ইভেন্টে অংশ নিতে পারবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপস্থিত অতিথিবৃন্দ

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা এ কে এম আহসানুল তৈয়ব জাকির, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানা, সিভিল সার্জন ডা. খুরশীদ আলম, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল প্রমুখ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ