শরীফুলের তোপে ৩ উইকেট হারিয়ে বিপাকে নিউজিল্যান্ড
শরীফুলের তোপে ৩ উইকেট হারিয়ে বিপাকে নিউজিল্যান্ড

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের দেওয়া ১০৩ রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড। টাইগার পেসার শরীফুল ইসলামের তোপে ধুঁকছে কিউইরা। একাই ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি।

শুরুতে ধাক্কা

১০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানের মধ্যে জোড়া উইকেট হারায় নিউজিল্যান্ড। কানতে ক্লার্ক ২ বলে ১ ও ড্যান ক্লেভার ৩ বলে ১ রান করে আউট হন।

শরীফুলের আঘাত

তবে অন্যপ্রান্তে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন টিম রবিনসন। দলীয় ২৫ রানে আবারও কিউই শিবিরে আঘাত হানেন শরীফুল। ১৪ বলে ২৩ রান করে রবিনসনকে সাজঘরে ফেরান এই টাইগার পেসার।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৬ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ