ডিপিএলে কঠোর দুর্নীতি দমন নীতি, ড্রেসিংরুমে ফোন নিষিদ্ধ
ডিপিএলে কঠোর দুর্নীতি দমন, ড্রেসিংরুমে ফোন নিষিদ্ধ

শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। এবার দুর্নীতি দমনে আরও কঠোর অবস্থান নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার ডিপিএলের লোগো ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল এ তথ্য জানান।

দুর্নীতি দমনে নতুন নিয়ম

তামিম ইকবাল বলেন, ‘এবার নতুন সংযোজনের মধ্যে একটি হচ্ছে দুর্নীতি দমন সংক্রান্ত নিয়মকানুন। বিপিএলে আমরা টিম বাস থেকে নামার পরই মোবাইল ফোন জমা দিতে হতো। কেবল ম্যানেজারের কাছে একটি ফোন থাকতো এবং তিনিই সবার হয়ে যোগাযোগ করতেন। খেলোয়াড়, কোচ কিংবা কোচিং স্টাফ; কেউই ফোন রাখতে পারতেন না।’

ডিপিএলেও একই ধরনের ব্যবস্থা চালু করা হচ্ছে। তামিম বলেন, ‘ঢাকা লিগে এবার কেউ ড্রেসিংরুমে ফোন ব্যবহার করতে পারবে না। মাঠে ঢুকেই ফোন জমা দিতে হবে। এ বছর থেকেই আমরা এসব বাস্তবায়ন শুরু করেছি। দল ও খেলোয়াড়রা ইতোমধ্যে প্রয়োজনীয় দুর্নীতি দমন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। এ বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। এখানে কোনো ধরনের ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আন্তর্জাতিক মান অনুসরণ

সাবেক এই অধিনায়ক আরও জানান, ঘরোয়া ক্রিকেট পরিচালনায় আন্তর্জাতিক মান অনুসরণের লক্ষ্যে বোর্ড কাজ করছে। দুর্নীতি প্রতিরোধে এই কঠোর পদক্ষেপ ক্রিকেটের স্বচ্ছতা ও শুদ্ধতা নিশ্চিত করতে সহায়ক হবে বলে তিনি মনে করেন।

ডিপিএলের লোগো ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বিসিবির অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আসন্ন ডিপিএল মৌসুমে সব দলই এই নতুন নিয়ম মেনে চলতে বাধ্য থাকবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ