বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি (মিলিটারি অর্ডন্যান্স ডিপো) ‘সৈনিক’ পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ৩ মে ২০২৬ থেকে শুরু হয়ে চলবে ৩১ মে ২০২৬ পর্যন্ত।
যোগ্যতার বিবরণ
আবেদনের জন্য প্রার্থীদের বয়স ১ জুলাই ২০২৬ তারিখে ১৭ বছরের কম এবং ২৫ বছরের বেশি হওয়া যাবে না। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা হিসেবে সাধারণ ট্রেডের জন্য এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০ এবং করণিক ট্রেডের জন্য জিপিএ ৩.০০ প্রয়োজন।
শারীরিক যোগ্যতা
প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) হতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য এই উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) নির্ধারণ করা হয়েছে। ওজন হতে হবে ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) এবং স্ফীত অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) প্রয়োজন। চোখের দৃষ্টি ৬/৬ এবং স্বাভাবিক হতে হবে, বর্ণান্ধ প্রার্থীরা গ্রহণযোগ্য নয়। সাঁতার জানা অত্যাবশ্যক, যেখানে ন্যূনতম ৩৫ মিটার সাঁতার কাটতে হবে।
অন্যান্য শর্ত
প্রার্থীদের অবিবাহিত হতে হবে। বিবাহিত, বিপত্নীক বা ডিভোর্সি অবস্থায় কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রার্থীদের বাংলাদেশি নাগরিক হতে হবে। প্রশিক্ষণকালীন মাসিক বেতন ৮,৮০০ টাকা এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনী নিয়ম অনুযায়ী বেতন ও ভাতা প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের http://modc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি ৩০০ টাকা। বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখার অনুরোধ করা হচ্ছে।



