লর্ডস টেস্ট
লর্ডসে আজ শুরু হচ্ছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়, যা সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস ১ চ্যানেলে।
ফ্রেঞ্চ ওপেন
ফ্রেঞ্চ ওপেন টেনিসে আজ নারী এককের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এছাড়া মিশ্র দ্বৈতের ফাইনাল ম্যাচও রয়েছে। নারী সেমিফাইনাল শুরু সন্ধ্যা ৭টায়, সনি স্পোর্টস ২ চ্যানেলে। মিশ্র ফাইনাল বিকেল ৪টায়, সনি স্পোর্টস ২ চ্যানেলেই।
পাকিস্তান-অস্ট্রেলিয়া ওয়ানডে
তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। ম্যাচটি শুরু হবে বিকেল ৫টা ৩০ মিনিটে, সরাসরি দেখা যাবে টি স্পোর্টস চ্যানেলে।
ত্রিদেশীয় নারী টি-টোয়েন্টি
ত্রিদেশীয় নারী টি-টোয়েন্টি সিরিজে আজ খেলবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। ম্যাচটি শুরু সন্ধ্যা ৬টায়, সরাসরি সম্প্রচার হবে ইউটিউব ও ইসিএন চ্যানেলে।



