আইসিসি প্রতিনিধি দল বাংলাদেশে, বুলবুলের দাবি বিজ্ঞপ্তি বিভ্রান্তিকর
আইসিসি প্রতিনিধি দল বাংলাদেশে, বুলবুলের দাবি বিভ্রান্তিকর

বাংলাদেশে অবস্থান করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুই সদস্যের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২ মে) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চার জন পরিচালকের সঙ্গে সভা করেছে ওই দলটি। আমিনুল ইসলাম বুলবুলের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী মোকাররামুছ সাকলান।

বুলবুলের দাবি বিজ্ঞপ্তি বিভ্রান্তিকর

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বাংলাদেশে আইসিসির প্রতিনিধি সংক্রান্ত যে প্রেস বিজ্ঞপ্তিটি বিসিবির অ্যাডহক কমিটি দিয়েছে সেটা ঠিক নয়। সেখানে কিছু বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়। গতকাল (১ জুন) বিসিবির পক্ষ থেকে আইসিসির প্রতিনিধি দল সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, বিসিবি ধারণা করছে খুব শীঘ্রই বাংলাদেশ সফরে আসবে। ওই সফরে প্রতিনিধি দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে তথ্য সংগ্রহ করবে।

বুলবুলের কমিটির বক্তব্য

তবে বুলবুলের কমিটির দাবি, এ ধরনের তথ্য ঠিক নয়। তাদের দাবি, দুই সদস্যের আইসিসি দল বাংলাদেশে এসেছে বিসিবির পরিচালনা সংক্রান্ত জটিলতার সত্য উদঘাটন এবং এ সংক্রান্ত বস্তুনিষ্ঠ রিপোর্ট তৈরি করতে। তারা বিসিবি নির্বাচনের পর্যবেক্ষক না। কোনো ধরনের নির্বাচন পর্যবেক্ষণ, দেখভাল কিংবা অনুমোদন দিতে তারা আসেনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তারা জানায়, আজ (২ মে) আইসিসির প্রতিনিধি দল বিসিবির চার 'নির্বাচিত' পরিচালকের সঙ্গে দেখা করেন। সেই চার পরিচালক হলেন- এম নাজমুল ইসলাম, আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর ও হাসানুজ্জামান। এসময় তাদের সঙ্গে সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবি মোকাররামুছ সাকলান উপস্থিত ছিলেন।

তাদের দাবি, বিসিবির 'নির্বাচিত' বোর্ড প্রতিনিধিদের কাছে আইসিসি তাদের দেশে আসার কারণ স্পষ্টভাবে জানিয়েছে। সেখানে নির্বাচন পর্যবেক্ষণের কোনো বিষয় নেই। ফলে বিসিবি অ্যাডহক কমিটি দ্বারা প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ