ঈদযাত্রায় ট্রেন-বাস-লঞ্চে উপচে পড়া ভিড়
ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা ছেড়ে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। টঙ্গী রেলস্টেশন, আবদুল্লাহপুর, সায়েদাবাদ বাস টার্মিনাল ও সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
ট্রেন স্টেশনে ভিড়
টঙ্গী রেলস্টেশনে ঝুঁকি নিয়ে ট্রেনে উঠছেন যাত্রীরা। ট্রেনের ভেতরে উপচে পড়া ভিড়। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্যাপন করতে পরিবারের সঙ্গে গ্রামের বাড়ি যাচ্ছে এক শিশু।
বাস টার্মিনালে ভিড়
আবদুল্লাহপুর এলাকায় যানবাহনের অপেক্ষায় ঘরমুখী মানুষ। ঈদযাত্রায় উচ্ছ্বসিত এক শিশু। বাসে উঠছে ঘরমুখী মানুষ। বৃষ্টির মধ্যেও বাসে উঠছে ঘরমুখী মানুষ। সায়েদাবাদ বাস টার্মিনালে বাসের অপেক্ষায় যাত্রীরা।
লঞ্চ টার্মিনালে ভিড়
সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাওয়ার অপেক্ষায় লঞ্চ।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। বাংলাদেশ থেকে আরও দেখুন: ছবির গল্প, যাতায়াত, ঈদযাত্রা, যোগাযোগ, ঈদ।



