এশিয়ান বিচ গেমসে কাবাডি ও ভলিবলে বাংলাদেশের বড় জয়
এশিয়ান বিচ গেমসে কাবাডি ও ভলিবলে বাংলাদেশের জয়

এশিয়ান বিচ গেমসে সিরিয়াকে একেবারেই পাত্তা দেয়নি বাংলাদেশ পুরুষ কাবাডি দল। ৫৪-২৩ পয়েন্টের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে নিয়েছে তারা। ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল বাংলাদেশ। প্রথমার্ধেই লড়াইয়ের ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে যায়। বাংলাদেশ ২৯-৮ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল। সিরিয়ার ডিফেন্স লাইন ভেঙে একের পর এক পয়েন্ট আদায় করে নেন বাংলাদেশের রেইডাররা। অন্যদিকে রক্ষণভাগও ছিল নিশ্ছিদ্র, যা সিরিয়াকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয়।

নারী দলের জয়

পুরুষ দলের এই বড় জয়ের আগেই থাইল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ নারী দল। শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে ৫১-৩৪ পয়েন্টে জয় পায় টাইগ্রেসরা। এই জয় নারী কাবাডির সামর্থ্যকে আবারও প্রমাণ করে।

ভলিবলেও জিতেছে বাংলাদেশ

এশিয়ান বিচ গেমসে চীনের সানিয়াতে কাবাডির পর ভলিবলেও জিতেছে বাংলাদেশ দল। পুরুষদের দল ২-০ সেটে হারিয়েছে লাওসকে। শুরুতে ২১-৯ পয়েন্টে জয় আসে। পরে ২১-১০ পয়েন্টে জিতেছে বাংলাদেশ। শুক্রবার কাজাখস্তানের বিপক্ষে খেলবে হরষিত বিশ্বাস ও তার সঙ্গী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ