বিশ্বকাপ ফুটবলে আজ বড় ম্যাচের দিন। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল মুখোমুখি হবে উজবেকিস্তানের। অন্যদিকে ইংল্যান্ডের প্রতিপক্ষ ঘানা। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও থাকছে একাধিক ম্যাচ।
ফুটবল বিশ্বকাপের সময়সূচি
বাংলাদেশ সময় সকাল ৯টায় জর্ডান-আলজেরিয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি। রাত ১১টায় পর্তুগাল-উজবেকিস্তান ম্যাচ, রাত ২টায় ইংল্যান্ড-ঘানা ম্যাচ, আগামীকাল ভোর ৫টায় পানামা-ক্রোয়েশিয়া এবং সকাল ৮টায় কলম্বিয়া-ডিআর কঙ্গো ম্যাচটি দেখাবে একই চ্যানেলে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা
টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ বেলা ৩-৩০ মিনিটে নিউজিল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচ, সন্ধ্যা ৭-৩০ মিনিটে আয়ারল্যান্ড-শ্রীলঙ্কা এবং রাত ১১-৩০ মিনিটে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচ। সবগুলো খেলা সরাসরি দেখাবে স্টার স্পোর্টস ১।



