বিশ্বকাপ ফুটবলে আজ রাত ১টায় মুখোমুখি হবে আর্লিং হলান্ডের নরওয়ে ও কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি।
আগামীকালের ম্যাচ
আগামীকাল ভোর ৬টায় মাঠে নামবে উরুগুয়ে ও স্পেন। এই ম্যাচও দেখা যাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভিতে।
ক্রিকেট ও টি-টোয়েন্টি বিশ্বকাপ
ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বিকেল ৪টায় ট্রেন্ট ব্রিজে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্টের দ্বিতীয় দিন। সনি স্পোর্টস ২-এ দেখা যাবে এই ম্যাচ। এছাড়া সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সনি স্পোর্টস ১-এ শুরু হবে আয়ারল্যান্ড-ভারতের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ রাত ১১টা ৩০ মিনিটে স্টার স্পোর্টস ১-এ খেলবে স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা।



