বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বই বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম প্রথমা ডটকমে শুরু হয়েছে ‘প্রথমা ডটকম-গিগাবাইট ‘বইয়ের সাথে বিশ্বকাপে’ ক্যাম্পেইন। প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট বাংলাদেশের সৌজন্যে এই ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।
ক্যাম্পেইনের পুরস্কার ও শর্তাবলি
ক্যাম্পেইন সম্পর্কে প্রথমা ডটকমের পক্ষ থেকে জানানো হয়, এই প্রচারণার আওতায় প্রথমা ডটকম থেকে প্রতি সপ্তাহে সর্বোচ্চ টাকার বই কিনে পাওয়া যাবে একটি গিগাবাইট ২৫ ইঞ্চি মনিটর। দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ মূল্যের ক্রেতা পাবেন একটি করে ফুটবল ও আর্জেন্টিনা/ব্রাজিল ফুটবল দলের জার্সির রেপ্লিকা। পাঁচ সপ্তাহে মোট পাঁচটি ট্যাব দেওয়া হবে।
ফেসবুক কুইজ ও উপহার
এ ছাড়া প্রথমা ডটকমের ফেসবুক পেজে একটি করে ফুটবল–সংক্রান্ত কুইজ দেওয়া হচ্ছে। লটারির মাধ্যমে প্রতিদিন একজন সঠিক উত্তরদাতাকে উপহার দেওয়া হবে আর্জেন্টিনা/ব্রাজিল ফুটবল দলের জার্সির রেপ্লিকা। কুইজ বিজয়ীদের উপহার নিয়মিত পাঠিয়ে দেওয়া হবে।
পুরস্কার বিতরণের সময়
বিশ্বকাপ শেষে আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে ফুটবল ও মনিটর। বিশ্বকাপের পুরো সময়জুড়ে এ আয়োজন চলবে।



