ফ্রান্স ফিফা র্যাংকিংয়ে শীর্ষে, টানা জয়ে এগিয়ে এমবাপেরা
ফ্রান্স ফিফা র্যাংকিংয়ে শীর্ষে, টানা জয়ে এগিয়ে এমবাপেরা

চলমান ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত গতিতে ছুটে চলেছে ফ্রান্স ফুটবল দল। টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২-এ পা রেখেছিল গত আসরের এই রানার্সআপরা। আর শেষ ষোলোতে উঠার লড়াইয়েও নিজেদের চেনা দাপট ধরে রেখেছেন কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলেরা। নকআউটের ম্যাচে সুইডেনকে ৩-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে অনায়াসে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে ফরাসিরা।

মাঠের বাইরেও বড় সুখবর

মাঠের এই টানা সাফল্যের পরপরই মাঠের বাইরে আরও একটি বড় সুখবর এসেছে দিদিয়ের দেশমের শিষ্যদের জন্য। বিশ্বকাপে টানা জয়ের সুবাদে ফিফা র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে একেবারে শীর্ষস্থানে উঠে এসেছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখনো আনুষ্ঠানিকভাবে তাদের নতুন র‍্যাংকিং তালিকা প্রকাশ নি। তবে দলগুলোর ম্যাচ জয় ও পয়েন্টের হিসাব-নিকাশ শেষে ফরাসিদের এক নম্বরে ওঠার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

র্যাংকিংয়ের হিসাব-নিকাশ

র‌্যাংকিংয়ের তিন নম্বরে থেকে বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল ফ্রান্স। তখন তাদের রেটিং পয়েন্ট ছিল ১৮৭০.৭০। সেই সময় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৮৭৭.২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ১৮৭৪.৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছিল। তবে টুর্নামেন্টের গ্রুপ পর্ব এবং রাউন্ড অব ৩২ মিলিয়ে টানা চারটি ম্যাচ জেতায় টেবিলের চিত্র পুরোপুরি বদলে গেছে। এই চার ম্যাচে ফ্রান্স নিজেদের ঝুলিতে নতুন করে আরও ৪৫.৫৪ রেটিং পয়েন্ট যোগ করেছে। ফলে তাদের বর্তমান মোট রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ১৯১৬.২৪, যা তাদের শীর্ষে নিয়ে গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য দলের অবস্থান

অন্যদিকে, শীর্ষস্থান হারানো আর্জেন্টিনার বর্তমান রেটিং পয়েন্ট ১৯০৭.৪০। আর ১৮৭৯.৫৮ রেটিং পয়েন্ট নিয়ে স্পেনের বর্তমান অবস্থান টেবিলের তিন নম্বরে। এদিকে চার নম্বরে রয়েছে ইংল্যান্ড। এক ধাপ করে এগিয়ে পাঁচ, ছয় ও সাত নম্বরে যথাক্রমে আছে ব্রাজিল, মরক্কো ও নেদারল্যান্ডস। আর তিন ধাপ পিছিয়ে রোনালদোর পর্তুগালের অবস্থান আট নম্বরে। পাঁচ ধাপ এগিয়ে নয় নম্বরে উঠে এসেছে মেক্সিকো। আর বেলজিয়ামের অবস্থান দশ নম্বরে।