ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের মা মারা গেছেন, বিশ্বকাপ ম্যাচে থাকবেন না
ফ্রান্স কোচ দেশমের মা মারা গেছেন, বিশ্বকাপ ম্যাচে থাকবেন না

ফুটবল বিশ্বকাপের মাঝেই বড় দুঃসংবাদ পেলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। তার মা মারা গেছেন। মায়ের মৃত্যুর কারণে ফ্রান্সে ফিরে যাচ্ছেন দেশম।

শুক্রবারের ম্যাচে থাকছেন না

শুক্রবার (২৬ জুন) বোস্টনে বাংলাদেশ সময় রাত ১টায় নরওয়ের মুখোমুখি হবে ফ্রান্স। ‘আই’ গ্রুপের এ ম্যাচে ফ্রান্সের ডাগআউটে থাকতে পারবেন না দেশম।

ফরাসি ফুটবল ফেডারেশনের বিবৃতি

মঙ্গলবার (২৩ জুন) ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) এক বিবৃতিতে এই খবর জানিয়েছে। বিবৃতিতে এফএফএফ জানিয়েছে, ‘আজ (মঙ্গলবার) সকালে কোচ তার মায়ের মৃত্যুর বেদনাদায়ক খবরটি পান। শেষকৃত্যে অংশ নিতে তিনি ফ্রান্সে ফিরে যাবেন।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আগামী শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না দিদিয়ে দেশম।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ