বিশ্বকাপ ফুটবলে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে ব্রাজিল প্রথম জয় পাওয়ায় ময়মনসিংহের গৌরীপুরে বিশাল আনন্দ মিছিল বের করেছে সমর্থকরা। শনিবার (২০ জুন) মিছিলটি স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে পাটবাজার স্টেশন রোড মোড় ও নতুন বাজার হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব ও বক্তব্য
ব্রাজিল সমর্থকদের মিছিলে সেভেন-আপ দিয়ে আর্জেন্টিনা সমর্থক ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল তাদেরকে উল্লাসিত করেন। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপি নেতা হাবিবুল ইসলাম খান শহীদ। স্বাগত বক্তব্য রাখেন ব্রাজিল সমর্থকদের সমন্বয়কারী খলিলুর রহমান ও অর্পিতা কবীর এ্যানি।
রাজকীয় পোশাকে সমর্থকদের উৎসাহ
ব্রাজিলিয়ান ভক্ত হিমেল মাহমুদ রাজকীয় পোষাকে শোভাযাত্রা অংশ নিয়ে সমর্থকদের উৎসাহকে আরও বাড়িয়ে দেন। আরও বক্তব্য রাখেন ব্রাজিয়ালান সমর্থক পৌর কৃষক দলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুনশী, শ্যামল ঘোষ, জাকিরুল ইসলাম, রাকিবুল ইসলাম জীবন, এবিএম মাহমুদুল হাসান তালুকদার মিম, হিমেল মাহমুদ, প্রত্যয় প্রমুখ।



