বিশ্বকাপে ব্রাজিলের সামনে হাইতি, ঘুরে দাঁড়ানোর ম্যাচ
বিশ্বকাপে ব্রাজিলের সামনে হাইতি, ঘুরে দাঁড়ানোর ম্যাচ

বিশ্বকাপে শনিবার সকালে হাইতির মুখোমুখি হচ্ছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর কার্লো আনচেলত্তির দলের জন্য এটি শুধু ঘুরে দাঁড়ানোর ম্যাচ নয়। বরং নিজেদের জাগিয়ে তোলার মঞ্চ। শনিবার সকাল ৬-৩০ মিনিটে ম্যাচটি সম্প্রচার করবে বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টস।

গ্রুপ পরিস্থিতি

বর্তমানে গ্রুপ সি-তে এক ম্যাচে এক পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। অন্যদিকে হাইতি তাদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে টেবিলের তলানিতে আছে।

হেড টু হেড রেকর্ড

দুই দল এর আগে তিনবার মুখোমুখি হয়েছে এবং প্রতিবারই জয় পেয়েছে ব্রাজিল। সেই ম্যাচগুলোতে ব্রাজিল মোট ১৭ গোল করেছে এবং হজম করেছে মাত্র ১ গোল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দুই দলের একমাত্র প্রতিযোগিতামূলক সাক্ষাৎ হয়েছিল ২০১৬ কোপা আমেরিকার গ্রুপ পর্বে, যেখানে ব্রাজিল ৭-১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ