নারী ফুটবলে নতুন অংশীদার গ্লো অ্যান্ড লাভলী
নারী ফুটবলে নতুন অংশীদার গ্লো অ্যান্ড লাভলী

বাংলাদেশ নারী ফুটবল দলের যাত্রায় যুক্ত হলো নতুন এক অধ্যায়। দলটির অফিসিয়াল ‘ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার’ হিসেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে যুক্ত হয়েছে স্কিনকেয়ার ব্র্যান্ড গ্লো অ্যান্ড লাভলী। সোমবার (১১ মে) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই পার্টনারশিপের ঘোষণা দেওয়া হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের প্রতিনিধিরা, ইউনিলিভার বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি, গোলরক্ষক ইয়ারজান বেগম ও মিডফিল্ডার উমেলা মারমা। চুক্তি অনুযায়ী আগামী দুই বছর জাতীয় নারী ফুটবল দলের ট্রেনিং ও গ্রোথ ডেভেলপমেন্ট কার্যক্রমে সহায়তা করবে গ্লো অ্যান্ড লাভলী। এই পার্টনারশিপের মাধ্যমে খেলোয়াড়দের ব্যক্তিগত উন্নয়নমূলক প্রশিক্ষণেও সহায়তা দেওয়া হবে।

নারীর অগ্রযাত্রায় ব্র্যান্ডের ভূমিকা

নারীর অগ্রযাত্রায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে গ্লো অ্যান্ড লাভলী। শহর ও গ্রামে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে নারীদের জন্য নতুন সুযোগ তৈরিতে কাজ করছে ব্র্যান্ডটি। তাদের লক্ষ্য, নারীরা যেন নিজেদের পরিচয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারেন। সেই বিশ্বাস থেকেই জাতীয় নারী ফুটবল দলের সঙ্গে এই পার্টনারশিপে যুক্ত হয়েছে ব্র্যান্ডটি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পার্টনারশিপের বিবরণ

পার্টনারশিপের অংশ হিসেবে জাতীয় নারী ফুটবল দলের অফিসিয়াল প্র্যাকটিস ও ট্রেনিং-সংক্রান্ত বিভিন্ন উপকরণ, ট্রেনিং কিট এবং বাফুফে পরিচালিত নির্বাচিত যোগাযোগমাধ্যমে গ্লো অ্যান্ড লাভলীর লোগো ব্যবহার করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাম্প্রতিক সাফল্য

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নারী ফুটবল দল আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। ২০২২ ও ২০২৪ সালে টানা দুইবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পাশাপাশি এএফসি উইমেন্স এশিয়ান কাপ ২০২৬-এর বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিয়ে দলটি নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।

অংশীদারদের বক্তব্য

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের বিউটি অ্যান্ড ওয়েলবিং বিভাগের প্রধান জাহিন ইসলাম বলেন, “গ্লো অ্যান্ড লাভলী দীর্ঘদিন ধরেই নারীর মেধা ও সক্ষমতা উন্নয়নে কাজ করছে। সেই ধারাবাহিকতায় আগামী দুই বছর আমরা জাতীয় নারী ফুটবল দলের ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার হিসেবে পাশে থাকবো। আমরা আশা করি, এই ফুটবলাররা দেশের নারীদের অনুপ্রাণিত করবে এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দেরও উৎসাহ দেবে।”

বাফুফে সভাপতি তাবিথ আওয়াল এই অংশীদারত্বকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করে বলেন, “গ্লো অ্যান্ড লাভলীর সঙ্গে এই পার্টনারশিপ নারী ফুটবলের ব্র্যান্ড ভ্যালু ও নারীদের প্রতিভার স্বীকৃতির জন্য গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, এর ইতিবাচক প্রভাব খেলোয়াড়দের পারফরম্যান্সেও প্রতিফলিত হবে।”

বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, “ট্রেনিং ও গ্রোথ ডেভেলপমেন্টের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এমন একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ডের সম্পৃক্ততা আমাদের জন্য অনুপ্রেরণার। এটি ভবিষ্যতের নারী ফুটবলারদেরও উৎসাহিত করবে।”

খেলোয়াড়দের প্রতিক্রিয়া

অনূর্ধ্ব-১৬ নারী দলের সাফজয়ী গোলরক্ষক ইয়ারজান বেগম বলেন, “ট্রেনিংয়ের কারণে আমাদের অনেক সময় রোদে থাকতে হয়। তাই এমন একটি ব্র্যান্ডকে পাশে পেয়ে ভালো লাগছে। আশা করি, তাদের সঙ্গে নিয়েই এবারও সাফের শিরোপা দেশে আনতে পারবো।”

মিডফিল্ডার উমেলা মারমাও এই পার্টনারশিপে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “গ্লো অ্যান্ড লাভলীকে পাশে পেয়ে ভালো লাগছে। ভবিষ্যতেও তারা আমাদের এভাবে সহযোগিতা করবে বলে আশা করি।”

জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি বলেন, “দলের জন্য এত বড় পার্টনারশিপ এই প্রথম। এজন্য গ্লো অ্যান্ড লাভলীকে ধন্যবাদ। সামনে সাফ চ্যাম্পিয়নশিপে আমাদের হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ রয়েছে। আমরা এই সহযোগিতাকে কাজে লাগাতে চাই।”

ভবিষ্যৎ পরিকল্পনা

ভবিষ্যতেও নারী ফুটবলের উন্নয়ন ও খেলোয়াড়দের গ্রোথ জার্নিতে পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছে গ্লো অ্যান্ড লাভলী।