সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ২৫ মে থেকে শুরু, ব্যাংককে ক্যাম্পে বাংলাদেশ
সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ২৫ মে শুরু, ব্যাংককে ক্যাম্পে বাংলাদেশ

ভারতের গোয়ায় সাফ নারী চ্যাম্পিয়নশিপ আগামী ২৫ মে থেকে শুরু হবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী প্রতিযোগিতার সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত ও মালদ্বীপ। ভারতের উদ্দেশে রওনা দেওয়ার আগে থাইল্যান্ডের ব্যাংককে ১৫ দিনের ক্যাম্প করতে যাচ্ছে বাংলাদেশ। সেখানে স্থানীয় দলের বিপক্ষে ১০ ও ১৭ মে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ঋতুপর্ণা চাকমা-আফঈদা খন্দকাররা।

ভিসা জটিলতায় ৯ ফুটবলার

আজ বৃহস্পতিবার (৭ মে) ব্যাংককের উদ্দেশে রওনা দিয়েছেন পিটার বাটলার ও ঋতুপর্ণাসহ ২২ জন। তবে রুপনা চাকমা ও মিলি আক্তারসহ ৯ জন এখনও ভিসা পাননি। এ প্রসঙ্গে জাতীয় নারী দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ভিসা জটিলতায় ৯ ফুটবলার ও কোচিং স্টাফ ব্যাংককে যেতে পারেননি। আশা করছি, তারা আজ ভিসা পাবেন। সে ক্ষেত্রে শুক্রবার রওনা দেবেন।’

হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন

সাফে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে বাংলাদেশ খেলা শুরু করবে ২৯ মে মালদ্বীপ ম্যাচ দিয়ে। যাদের বিপক্ষে এ পর্যন্ত খেলা চার ম্যাচের সবগুলোতেই জয়ী বাংলাদেশ। লাল সবুজ দলের কোচ পিটার বাটলার বলেছেন, ‘আমরা এমন পরিস্থিতি চাই না, যেখানে এমন দলের বিপক্ষে খেলবো, যারা আমাদের পরীক্ষা নেবে না। আমি মালদ্বীপের বিপক্ষে এবং থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচে যত বেশি সম্ভব খেলোয়াড়কে সুযোগ দেওয়ার চেষ্টা করবো। আমরা ৪৫ মিনিট করে দুটি আলাদা দল নিয়ে খেলবো এবং তারপর মালদ্বীপ ম্যাচের জন্য একটি শুরুর একাদশ চূড়ান্ত করবো।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আক্রমণাত্মক ফুটবলের প্রতিশ্রুতি

ভারতে আক্রমণাত্মক ফুটবল খেলবে বাংলাদেশ। বাটলার বলেছেন, ‘আমি আমার দলকে রক্ষণাত্মক হয়ে বসে থাকতে শেখাই না। আমরা এমন একটি দল, যারা আক্রমণ করে, আমাদের আক্রমণাত্মক খেলোয়াড় আছে। আমি সত্যিই চাই, মেয়েরা মাঠে গিয়ে সৃষ্টিশীলতার সঙ্গে তাদের দক্ষতা মেলে ধরুক।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ