বাফুফে জাতীয় অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা থেকে ১২৮ জন ফুটবলারকে বাছাই করা হয়েছিল। তাদেরকে আরেক দফা কমলাপুর স্টেডিয়ামে ট্রায়াল দেওয়া হয়। সেই ট্রায়াল শেষে ৩৬ ফুটবলার আজ সোমবার ইয়েস কার্ড পেয়েছেন। যারা সামনে বয়স ভিত্তিক জাতীয় দল কিংবা বাফুফে একাডেমিতে অনুশীলনের সুযোগ পাবেন।
বাছাই প্রক্রিয়া
অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফের নির্বাহী সদস্য মঞ্জুরুল করিম সাংবাদিকদের বলেছেন, ‘ফুটবল উন্নয়নের জন্য শক্তিশালী পাইপলাইন প্রয়োজন। এজন্য আমরা অনূর্ধ্ব-১৫ ফুটবলারদের বাছাই করলাম। সামনে অন্য বয়স ক্যাটাগরিতেও এটা করা হবে।’
সাফল্যের ধারা
বাংলাদেশ সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। এই শিরোপা জেতার পর বাফুফে তৃণমূল ফুটবলে আরও বেশি জোর দিয়েছে। এই বছরও বাফুফে অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট আয়োজন করার কথা রয়েছে।



