২০২৬ বিশ্বকাপ: গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার সম্ভাব্য পথ
২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাব্য পথ: গ্রুপ থেকে ফাইনাল

২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পর এবার ২০২৬ সালেও শিরোপা ধরে রাখতে মরিয়া আর্জেন্টিনা। তবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার রেকর্ডটি ৬৪ বছর আগে ব্রাজিলের দখলে। ১৯৬২ সালে ব্রাজিল শিরোপা ধরে রাখলেও সেই কীর্তি ছোঁয়া এখন আর্জেন্টিনার সামনে চ্যালেঞ্জ।

গ্রুপ পর্ব: জে গ্রুপে আর্জেন্টিনা

এবার বিশ্বকাপে আর্জেন্টিনাকে রাখা হয়েছে গ্রুপ জে-তে, যেখানে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ফুটবল বিশ্লেষণমূলক ওয়েবসাইট অপটার সুপারকম্পিউটার সিমুলেশন বলছে, ১০ হাজার সিমুলেশনের ৯৬.৯ শতাংশ ক্ষেত্রেই আর্জেন্টিনা গ্রুপ পর্ব পার করে শেষ ৩২-এ উঠেছে। শুধু স্পেন (৯৮.৬ শতাংশ) তাদের চেয়ে বেশি বার গ্রুপ টপ করেছে।

শেষ ৩২: উরুগুয়ের মুখোমুখি

গ্রুপ পার হলে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ উরুগুয়ে। ম্যাচটি হবে ৩ জুলাই মিয়ামি গার্ডেন্সে। গত ৯ ম্যাচে উরুগুয়ের কাছে মাত্র একবার হেরেছে আর্জেন্টিনা, আর ৮ ম্যাচেই উরুগুয়ে গোল করতে পারেনি। অপটার মতে, এই বাধা পেরোনোর সম্ভাবনা ৬৩.২ শতাংশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শেষ ১৬: তুরস্কের চ্যালেঞ্জ

উরুগুয়েকে হারালে শেষ ১৬-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে তুরস্ক। দুই দল আগে কখনো মুখোমুখি হয়নি। তবে অপটা মনে করছে, আর্জেন্টিনা এই বাধাও পেরোতে পারবে; সম্ভাবনা ৪৫.৭ শতাংশ।

কোয়ার্টার ফাইনাল: পর্তুগাল ও মেসি-রোনালদো লড়াই

কোয়ার্টার ফাইনালে আসতে পারে পর্তুগাল। এটি হলে বিশ্বকাপে প্রথমবার মেসি বনাম রোনালদো লড়াইয়ের দেখা মিলবে। ২০১১ সালে একটি প্রীতি ম্যাচে রোনালদো গোল করলেও মেসি ৮৯ মিনিটে পেনাল্টি গোলে আর্জেন্টিনাকে ২-১ জিতিয়েছিলেন। এবারও সেরকম কিছুর সম্ভাবনা ৩০.৬ শতাংশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সেমিফাইনাল: স্পেনের বিপক্ষে লড়াই

সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে স্পেন, যারা এবার বিশ্বকাপের সবচেয়ে বড় ফেভারিট। অপটার সিমুলেশনে স্পেন ১৬.৫ শতাংশ ক্ষেত্রে বিশ্বকাপ জিতেছে, আর্জেন্টিনা ১০.৪ শতাংশে। তবে আর্জেন্টিনা আগের পাঁচটি সেমিফাইনালের সবকটিতেই ফাইনালে উঠেছে। এবারও ফাইনাল নিশ্চিত করার সম্ভাবনা ১৮.৩ শতাংশ।

ফাইনাল: ফ্রান্সের বিরুদ্ধে প্রতিশোধ

ফাইনালে আর্জেন্টিনার সামনে আসতে পারে ফ্রান্স, যা ২০২২ ফাইনালের পুনরাবৃত্তি। ইতিহাসে দ্বিতীয়বারের মতো দুই দল পরপর দুটি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে। এর আগে ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও পশ্চিম জার্মানি খেলেছিল। এবারের ফাইনাল ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। অপটা ফ্রান্সকে (১২.৮ শতাংশ) সামান্য এগিয়ে রাখলেও আর্জেন্টিনাও পিছিয়ে নেই (১০.৪ শতাংশ)।

মেসি জিতলে তিনি হবেন বিশ্বকাপ ইতিহাসের প্রথম অধিনায়ক, যিনি টানা দুইবার ট্রফি তুলে ধরবেন। আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালে ওঠার সম্ভাবনা অন্তত ১৮ শতাংশ বলে জানিয়েছে অপটা।