বিশ্বকাপে ২৮৯ জনের জন্ম অন্য দেশে, হলান্ড-হাকিমিরা দৃষ্টান্ত
বিশ্বকাপে ২৮৯ জনের জন্ম অন্য দেশে, হলান্ড-হাকিমি দৃষ্টান্ত

বিশ্বকাপে ২৮৯ জনের জন্ম অন্য দেশে

নরওয়ে ফুটবল দলের তারকা আর্লিং হলান্ডের জন্ম ইংল্যান্ডে, মরক্কোর আশরাফ হাকিমির স্পেনে। প্রতি বিশ্বকাপেই এমন কিছু খেলোয়াড় দেখা যায়, যাঁরা নিজ দেশের হয়ে খেললেও জন্মেছেন ভিন্ন দেশে। ২০২৬ বিশ্বকাপে এই সংখ্যা আরও বেড়েছে। এবারের আসরে ৪৮ দলে মোট ১,২৪৮ জন ফুটবলার অংশ নেবেন, যার মধ্যে ২৮৯ জন খেলোয়াড়ের জন্মভূমি তাদের প্রতিনিধিত্ব করা দেশ নয়।

আফ্রিকার দেশগুলোতে সবচেয়ে বেশি

এই ঘটনার কেন্দ্রবিন্দু আফ্রিকা মহাদেশ। মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, সেনেগাল, আইভরি কোস্ট, ঘানা, কেপ ভার্দে এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর স্কোয়াডে বিপুলসংখ্যক ফুটবলার রয়েছেন, যাঁরা ইউরোপের বিভিন্ন দেশে—বিশেষ করে ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও স্পেনে জন্মগ্রহণ করেছেন।

কুরাসাওয়ের রেকর্ড

প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া কুরাসাও এই তালিকায় শীর্ষে। তাদের দলের ২৬ জন খেলোয়াড়ের মধ্যে ২৫ জনেরই জন্ম নেদারল্যান্ডসে। একমাত্র তাহিথ চং ছাড়া পুরো স্কোয়াডের সবাই সেখানে জন্মেছেন। চং কুরাসাওয়ে জন্ম নিলেও তাঁর ক্যারিয়ার গড়ে উঠেছে ইউরোপে, এবং তিনি নেদারল্যান্ডসের অনূর্ধ্ব ২১ দলের হয়েও খেলেছেন। এই পরিসংখ্যানের পেছনে ঐতিহাসিক যোগসূত্র রয়েছে: ২০১০ সাল থেকে দ্বীপটি স্বায়ত্তশাসিত দেশ হলেও এটি এখনো নেদারল্যান্ডসের অংশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দ্বিতীয় স্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, যাদের বিশ্বকাপ দলের ২০ জনের জন্ম কঙ্গোতে নয়। গতবারের সেমিফাইনালিস্ট মরক্কোর এমন খেলোয়াড়ের সংখ্যা ১৯ জন। বসনিয়ার দলে ১৭ জন, হাইতি ও আলজেরিয়ায় ১৬ জন করে আছেন।

অভিবাসী সন্তান ও কর্মসূত্রে জন্ম

এসব খেলোয়াড়ের অনেকেই অভিবাসীদের সন্তান বা নাতি-নাতনি, যাঁরা ইউরোপে বেড়ে উঠেছেন এবং সেখানেই ফুটবলের দীক্ষা নিয়েছেন। তবে আন্তর্জাতিক ফুটবলে তাঁরা পরিবারের জন্মভূমিকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন। এটাই অন্যতম কারণ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এই প্রবণতা এখন শুধু আফ্রিকায় সীমাবদ্ধ নেই। আর্জেন্টিনা দলই এর উদাহরণ। জুলিয়ানো সিমিওনের জন্ম ইতালিতে, কারণ তাঁর বাবা দিয়েগো সিমিওনে তখন লাৎসিওতে খেলতেন। নিকোলাস পাজের জন্ম স্পেনে, কারণ তাঁর বাবা পাবলো পাজ স্প্যানিশ লিগে খেলতেন। অন্যদিকে, আর্জেন্টিনাও অন্য দেশে খেলোয়াড় জুগিয়েছে: সান্তিয়াগো হিমেনেজ (মেক্সিকো), হুয়ান হোসে কাসেরেস, আলেহান্দ্রো সেবাস্তিয়ান রোমেরো গামারো ও আদ্রিয়ান আন্দ্রেস কুবাস (প্যারাগুয়ে), হার্নান গালিন্দেজ (ইকুয়েডর) এবং ফার্নান্দো মুসলেরা (উরুগুয়ে)—এঁদের সবার জন্ম আর্জেন্টিনায়।