মেসির সামনে বিশ্বকাপে একাধিক রেকর্ড ভাঙার হাতছানি
মেসির সামনে বিশ্বকাপে একাধিক রেকর্ড ভাঙার হাতছানি

২০২২ সালের কাতার বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নেয় আর্জেন্টিনা। সেইসঙ্গে লিওনেল মেসির ক্যারিয়ারের পূর্ণতাও পায়। তবে সেখানেই থামেননি আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। আরও একবার বিশ্বকাপ মাতাতে প্রস্তুত তিনি। এবারের বিশ্বকাপে একাধিক রেকর্ড ভাঙার হাতছানি এলএমটেনের সামনে।

সবচেয়ে বেশি ম্যাচের রেকর্ড

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন মেসির দখলে। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ সাল মিলিয়ে এখন পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে ২৬টি ম্যাচ খেলেছেন তিনি। এবার সেই সংখ্যাটা নিশ্চিতভাবেই আরও বাড়বে।

সর্বোচ্চ গোলের লক্ষ্য

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ড জার্মানির মিরোস্লাভ ক্লোসার দখলে। তার গোল সংখ্যা ১৬টি। অন্যদিকে, বিশ্বকাপে মেসি গোল করেছেন ১৩টি। আর চারটি গোল করলেই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক হবেন তিনি। ২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে গোল করেছেন মেসি। একমাত্র ২০১০ সালে কোনো গোল করতে পারেননি তিনি। এবার যদি মেসি গোল করেন তাহলে দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচ বিশ্বকাপে গোলের নজির গড়বেন তিনি। এই কীর্তি রয়েছে কেবল রোনালদোর। পাঁচটি পৃথক বিশ্বকাপে গোল করেছেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অ্যাসিস্টে ম্যারাডোনাকে ছাড়িয়ে

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্ট রয়েছে যৌথভাবে মেসি ও ম্যারাডোনার দখলে। দু’জনেই আটটি করে গোল করিয়েছেন। এই বিশ্বকাপে আর একটি অ্যাসিস্ট করলেই ম্যারাডোনাকে ছাপিয়ে যাবেন তিনি। আর দু’টি গোল করালে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি অ্যাসিস্ট তার নামে লেখা থাকবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অধিনায়ক হিসেবে দ্বিতীয় বিশ্বকাপ

এখনও পর্যন্ত অধিনায়ক হিসাবে জোড়া বিশ্বকাপ কেউ জিততে পারেননি। মেসি যদি এবার চ্যাম্পিয়ন হতে পারেন, তাহলে অধিনায়ক হিসাবে একমাত্র তিনিই দু’টি বিশ্বকাপ ঘরে তুলবেন। যদি এবার আর্জেন্টিনা ফাইনালে ওঠে তাহলে তিনিই হবেন প্রথম অধিনায়ক যিনি বিশ্বকাপে তিনবার দলকে ফাইনালে তুললেন। এর আগে ২০১৪ ও ২০২২ সালে মেসির নেতৃত্বেই ফাইনাল খেলেছিল আলবিসেলেস্তেরা।