ঈদেও ছুটি নেই জামাল ভূঁইয়াদের, ডুলির নেতৃত্বে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য
ঈদেও ছুটি নেই জামাল ভূঁইয়াদের, ডুলির নেতৃত্বে নতুন ইতিহাস

ঈদে ছুটি নেই জামাল ভূঁইয়াদের। দলের নতুন কোচ থমাস ডুলির অধীনে সান মারিনো মিশনের জন্য ঘাম ঝড়াচ্ছেন সবাই। এই কাজে নেমেই জার্মান বংশোদ্ভূত মার্কিন কোচ নিজের লক্ষ্য নির্ধারণ করে ফেলেছেন। হামজাদের নতুন ইতিহাস গড়তে চান ৬৫ বছর বয়সী কোচ।

ডুলির চাপ ও প্রত্যাশা

ডুলি বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে চাপটা ভালোই বুঝতে পারছেন। তিনি বলেন, “মাত্র কয়েক দিন আগে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে যখন মাঠে পা রাখলাম, তখনই এই দেশের ফুটবল ভক্তদের অবিশ্বাস্য আবেগ ও প্রত্যাশার চাপ টের পেয়েছি।”

রাতে নিজের ফেসবুক পেজে ডুলি আরও বলেন, “আমি কেবল একটা সহজ উপার্জনের রাস্তা খুঁজতে বা আরাম আয়েশ করতে পৃথিবীর অন্য প্রান্ত থেকে এখানে উড়ে এসে প্রধান কোচের দায়িত্ব নিইনি।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লক্ষ্য: বিশ্বমানের দল গড়া

নিজের অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশের ফুটবলকে সমৃদ্ধ করা এবং বিশ্বমানে পৌঁছে দেওয়াই ডুলির লক্ষ্য। তিনি পরিষ্কার করে বলেছেন, “আমার লক্ষ্যটা কেবল একটা ম্যাচ জেতা নয়।” তার চেয়েও বড় লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, “আমার লক্ষ্য হলো, জার্মানির বুন্দেসলিগায় খেলে যে শৃঙ্খলার শিক্ষা পেয়েছি, তা এখানে নিয়ে আসা, আর যুক্তরাষ্ট্রের অধিনায়ক থাকার সময় যে অটল আত্মবিশ্বাস আমার মধ্যে ছিল, তা এই ছেলেদের মধ্যে ছড়িয়ে দেওয়া। আমরা প্রথম দিন থেকেই এখানে একটি বিশ্বমানের দল গড়ে তোলার কাজ শুরু করেছি— এমন একটা দল, যারা মাঠে বুদ্ধিমত্তার সঙ্গে বল নিয়ন্ত্রণে রাখবে, সুসংগঠিত থাকবে এবং পুরো শক্তি দিয়ে খেলবে।”

ভক্তদের প্রতি আহ্বান

আপাতত থমাস ডুলি দেশের ফুটবল ভক্তদের পাশে চাইছেন। তিনি লিখেছেন, “বাংলাদেশের সব ফুটবল ভক্তদের বলছি— চলুন, আমরা একসঙ্গে নতুন এক ইতিহাস তৈরি করি।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ