চিন্তায় আর্জেন্টিনা কোচ স্কালোনি, মেসিসহ একাধিক ফুটবলার চোটে
চিন্তায় আর্জেন্টিনা কোচ স্কালোনি, মেসিসহ একাধিক ফুটবলার চোটে

বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তার মাত্রা বেড়েই চলেছে। শুধু অধিনায়ক লিওনেল মেসি নন, দলের আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট এখন কোচ লিওনেল স্কালোনির জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইএসপিএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মেসির হ্যামস্ট্রিং সমস্যা

ইন্টার মিয়ামির হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের সমস্যায় পড়েছেন লিওনেল মেসি। গত রোববার (২৪ মে) ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ৬-৪ গোলের ম্যাচে ৭৩ মিনিটে মাঠ ছাড়েন তিনি। ক্লাব জানিয়েছে, তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের মাংসপেশিতে চোট ধরা পড়েছে। তবে ধারণা করা হচ্ছে, এই চোট তার সম্ভাব্য ষষ্ঠ বিশ্বকাপ খেলায় বাধা হয়ে দাঁড়াবে না। কিন্তু স্কালোনি স্পষ্ট জানিয়েছেন, দলের অধিনায়ক শতভাগ ফিট অবস্থায় বুয়েনস আয়ার্সের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে পারবেন না।

ডিস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেন, ‘প্রাথমিক রিপোর্ট খুব একটা খারাপ নয়। তবে আরও কিছু পরীক্ষার ফল আসার পরই পরিষ্কার ধারণা পাওয়া যাবে।’ মেসির পুনরায় মাঠে ফেরার বিষয়টি আগামী কয়েকদিনের শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য ফুটবলারদের চোট

মেসির পাশাপাশি চোটের তালিকায় আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার রয়েছেন। বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ ইউরোপা লিগ ফাইনালের আগে অনুশীলনে ডান হাতের আঙুলে চিড়ের সমস্যায় পড়েন। তবে তিনি ক্লাবের হয়ে খেলেছেন এবং ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনাই বেশি।

টটেনহ্যামের ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো হাঁটুর লিগামেন্ট ইনজুরি থেকে ফেরার চেষ্টা করছেন। একই সঙ্গে নাহুয়েল মোলিনা, গনসালো মন্টিয়েল, নিকো পাজ ও নিকোলাস গনসালেসও বিভিন্ন চোটে ভুগছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্কালোনির পরিকল্পনা

স্কালোনি জানিয়েছেন, ২ জুন ফিফার কাছে চূড়ান্ত দল জমা দেওয়ার আগ পর্যন্ত ইনজুরিতে থাকা ফুটবলারদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এমনকি মেসিসহ কয়েকজন খেলোয়াড়কে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে না খেলানোর সম্ভাবনাও রয়েছে। এ পরিস্থিতিতে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য অতিরিক্ত কয়েকজন তরুণ ফুটবলারকে দলে ডাকা হয়েছে।

স্কালোনি বলেন, ‘আমরা সবাই চাইতাম মেসি পুরোপুরি ফিট অবস্থায় দলে যোগ দিক, কিন্তু বাস্তবতা ভিন্ন। শুধু সে নয়, আরও অনেক খেলোয়াড় এখনো চোট থেকে পুরোপুরি সেরে ওঠেনি। তাদের দ্রুত সুস্থ করে তোলাই এখন প্রধান লক্ষ্য। তরুণ খেলোয়াড়দের শুধু ভবিষ্যতের কথা ভেবে নয়, সম্ভাব্য জরুরি পরিস্থিতির জন্যও দলে নেয়া হয়েছে। প্রথম ম্যাচের আগ পর্যন্ত পরিবর্তনের সুযোগ থাকছে।’

আসন্ন সূচি

আগামী সপ্তাহে স্পোর্টিং ক্যানসাস সিটির ট্রেনিং কমপ্লেক্সে বেস ক্যাম্প শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু হবে। এরপর অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষেও প্রস্তুতি ম্যাচ রয়েছে মেসিদের।

সূত্র: ইএসপিএন