আর্জেন্টিনা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফুটবল দল: স্পিকার
আর্জেন্টিনা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল: স্পিকার

বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ফুটবল দল আর্জেন্টিনা বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একইসঙ্গে আসন্ন বিশ্বকাপে দলটির সাফল্যও কামনা করেছেন তিনি। শনিবার (২৩ মে) যশোরের হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে আয়োজিত ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্পিকারের বক্তব্য

স্পিকার বলেন, “আর্জেন্টিনার রাষ্ট্রদূত যখন বক্তব্য দিতে উঠলেন, তখন উপস্থিত সবাই হাততালি দিয়েছেন। এটিই প্রমাণ করে আর্জেন্টিনা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল। আসন্ন বিশ্বকাপে আমরা তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।” অনুষ্ঠানে তিনি দেশের ক্রীড়াঙ্গনে রাজনৈতিক প্রভাব নিয়েও মন্তব্য করেন। হাফিজ উদ্দিন আহমদ বলেন, গত দুই দশকে ক্রীড়াঙ্গন রাজনীতির দখলে চলে গেছে এবং প্রকৃত ক্রীড়ামোদীদের সংখ্যা কমে যাচ্ছে। তিনি বলেন, “আগে মানুষ ক্রীড়াঙ্গনে কিছু দিতে আসত, এখন অনেকে নিতে আসে। ক্রীড়ামোদীদের জায়গা ব্যবসায়ী ও রাজনীতিকরা দখল করেছে। এই ধারা থেকে বেরিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “নাসের জাহেদীর মতো এমন ১০ জন ক্রীড়ামোদি থাকলে আমরা এতদিন বিশ্বকাপের কাছাকাছি থাকতাম। জাহেদী সাহেব এই উদ্যোগ চালিয়ে যাবেন প্রত্যাশা এমন।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানের অন্যান্য বক্তব্য

দিনব্যাপী আয়োজনে খুলনা ও রাজশাহী বিভাগের প্রায় ৮০০ ক্ষুদে ফুটবলার অংশ নেয়। অনুষ্ঠানে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোস, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ ক্রীড়া সংগঠকেরা উপস্থিত ছিলেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, দেশের গ্রাসরুট ফুটবল উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানান, আর্জেন্টিনা থেকে কোচ আনা এবং প্রতিভাবান খেলোয়াড়দের সেখানে প্রশিক্ষণে পাঠানোর পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো চার্লোসও বলেন, শিশুদের আগ্রহ ও অংশগ্রহণ বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ তৈরি করছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ