ডুলির সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়নি, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী
ডুলির সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়নি: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে নতুন প্রধান কোচ হিসেবে থমাস ডুলির নাম ঘোষণার একদিন পরই নতুন তথ্য দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি দাবি করেছেন, জার্মান বংশোদ্ভূত এই মার্কিন কোচের সঙ্গে এখনো চূড়ান্ত চুক্তি হয়নি।

পরীক্ষার মঞ্চ হিসেবে সান মারিনো ম্যাচ

রাজধানীতে এএফসি গ্রাসরুটস ফুটবল ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক অধিনায়ক সাংবাদিকদের বলেছেন, আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচটিকে ডুলির জন্য পরীক্ষার মঞ্চ হিসেবে দেখা হবে।

আমিনুল গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা সান মারিনো ম্যাচটিকে পরীক্ষার মঞ্চ হিসেবে দেখতে চাই। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাফুফের সঙ্গে আলোচনা হয়নি

তিনি আরও জানান, ‘আমার মতে, বাংলাদেশের ফুটবলের বর্তমান বাস্তবতা বিবেচনায় আগে কোচকে পরীক্ষামূলকভাবে মূল্যায়ন করা উচিত। আমি ইতোমধ্যে বাফুফে সভাপতিকে বলেছি, ভবিষ্যতে আরও ভালো কোনো বিকল্প পাওয়া গেলে যেন দ্রুত তাকে আনার জন্য খোঁজ চালিয়ে যাওয়া হয়।’

কোচ খোঁজার প্রক্রিয়ায় বাফুফে সভাপতির সঙ্গে একাধিক বৈঠক করা আমিনুল জানান, থমাস ডুলিকে নিয়োগ দেওয়ার বিষয়ে তার সঙ্গে বাফুফের কোনো আলোচনা হয়নি, ‘ক্রিস কোলম্যানকে নিয়ে তারা আমার সার্বিক সহযোগিতা চেয়েছিল এবং আমি তাতে সম্মতি দিয়েছিলাম। কিন্তু থমাস ডুলির নিয়োগের বিষয়ে বাফুফে আমার কোনো সহায়তা চায়নি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ