জন্মভূমি ছেড়ে অন্য দেশের হয়ে বিশ্বকাপ জয়ের কীর্তি ২২ জনের
জন্মভূমি ছেড়ে অন্য দেশের হয়ে বিশ্বকাপ জয়ের কীর্তি ২২ জনের

প্রত্যেক ফুটবলারের স্বপ্ন থাকে নিজ দেশের হয়ে বিশ্বকাপ খেলার। কিন্তু নানা কারণে অনেকেরই সেই সুযোগ হয় না। প্রতি বিশ্বকাপেই দেখা যায় কিছু খেলোয়াড়, যাঁদের জন্ম এক দেশে হলেও তাঁরা খেলেন অন্য কোনো দেশের হয়ে। তবে জন্মভূমির বাইরের দলের হয়ে বিশ্বকাপ জেতার কীর্তি খুব বেশি নয়। এখন পর্যন্ত ২২টি বিশ্বকাপ আসর অনুষ্ঠিত হয়েছে, আর জন্মভূমির পরিবর্তে অন্য দেশের হয়ে বিশ্বকাপ জয়ী খেলোয়াড়ের সংখ্যাও ঠিক ২২।

ইতালিতে সর্বোচ্চ ৭ জন ভিনদেশি

সবচেয়ে বেশি ৭ জন ভিনদেশি খেলোয়াড় নিয়ে বিশ্বকাপ জিতেছে ইতালি। ১৯৩৪ সালে ইতালির বিশ্বকাপজয়ী দলে ছিলেন বিদেশে জন্ম নেওয়া ৭ খেলোয়াড়। এর মধ্যে ৪ জনই আর্জেন্টিনার—আত্তিলিও দেমারিয়া, এনরিক গুইতা, লুইস মন্তি ও রাইমুন্দো ওরসি। এ ছাড়া আনফিলোগিনো গুয়ারিসি ব্রাজিলে, ফেলিস বোরেল ফ্রান্সে এবং মারিও ভার্গলিয়েন বর্তমান ক্রোয়েশিয়ায় জন্মেছিলেন।

লুইস মন্তির অনন্য কীর্তি

১৯৩৪ বিশ্বকাপজয়ী ইতালির লুইস মন্তি বিশ্বকাপ ইতিহাসে অনন্য এক কীর্তির সঙ্গে জড়িয়ে আছেন। বুয়েনস আইরেসে জন্ম নেওয়া এই ফুটবলার ১৯৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ফাইনালে খেলেছিলেন। দুটি বিশ্বকাপের ফাইনালে খেলা একমাত্র খেলোয়াড় তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফ্রান্সের দুই বিশ্বকাপে চার ভিনদেশি

ফ্রান্স বিশ্বকাপ জিতেছে দুবার। প্রতিবারই দুজন করে ভিনদেশে জন্ম নেওয়া খেলোয়াড় ছিল। ১৯৯৮ সালে দলে ছিলেন মার্সেল দেসাইলি (ঘানা) ও প্যাট্রিক ভিয়েরা (সেনেগাল)। আর ২০১৮ বিশ্বকাপ দলে ছিলেন স্টিভ মানদানদা (ডিআর কঙ্গো) ও স্যামুয়েল উমতিতি (ক্যামেরুন)।

জার্মানির ভিনদেশি খেলোয়াড়

১৯৭৪ বিশ্বকাপে জার্মানির হয়ে বিশ্বকাপ জেতেন বেলজিয়ামে জন্ম নেওয়া হার্বার্ট উইমার। ২০১৪ সালে জার্মানির হয়ে বিশ্বকাপ জেতা টনি ক্রুস খানিকটা ব্যতিক্রম। তাঁর জন্ম ১৯৯০ সালে পূর্ব জার্মানিতে, আর জন্মের ৯ মাস পর জার্মানির পূর্ব ও পশ্চিম একত্রিত হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্রাজিল, আর্জেন্টিনা ও ইংল্যান্ডে নেই ভিনদেশি

এখন পর্যন্ত আটটি দল বিশ্বকাপ জিতেছে। এর মধ্যে ব্রাজিল, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলে বিদেশে জন্ম নেওয়া কেউ ছিল না। ব্রাজিল ৫টি ও আর্জেন্টিনা ৩টি বিশ্বকাপই জিতেছে শতভাগ স্বদেশে জন্মানো ফুটবলার দিয়ে।