চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবলে তানভীর একাদশের জয়
চট্টগ্রাম বন্ধুসভার আয়োজনে ২ নম্বর গেট এলাকার চট্টটার্ফ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ খেলায় ৪-৩ গোলে তানভীর একাদশ জয়ী হয়, যা বন্ধুত্বের বন্ধনকে আরও শক্তিশালী করেছে বলে জানান আয়োজকরা।


