সাকলাইনের স্বর্ণ জয় কমনওয়েলথ দাবায়
সাকলাইনের স্বর্ণ জয় কমনওয়েলথ দাবায়

শ্রীলংকার কালথারায় অনুষ্ঠিত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ওপেন অনূর্ধ্ব-২০ গ্রুপে স্বর্ণ পদক অর্জন করেছেন। সাকলাইন ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে ওপেন বিভাগে রানার-আপ এবং অনূর্ধ্ব-২০ বছরের খেলোয়াড়দের মধ্যে প্রথম হয়ে স্বর্ণ পদক পান। সোমবার (২৫ মে) শেষ রাউন্ডের খেলায় ফিদে মাস্টার সাকলাইন মালয়েশিয়ার ফিদে মাস্টর লিম জোও রিনকে পরাজিত করেন।

র‌্যাপিড ও ব্লিটজে সাফল্য

স্ট্যান্ডার্ড প্রতিযোগিতার পাশাপাশি র‌্যাপিড দাবায় অনূর্ধ্ব-২০ গ্রুপে ফিদে মাস্টার সাকলাইন রৌপ্য পদক এবং ব্লিটজ দাবায় ব্রোঞ্জ পদক পান। মহিলা র‌্যাপিড দাবায় ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা রৌপ্য পদক পান। সাকলাইন দেশের অন্যতম মেধাবী দাবাড়ু। অল্প বয়সে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক শিরোপা অর্জন করেছেন। তিনি স্পেনে একটি বিশেষ প্রশিক্ষণের আমন্ত্রণ পেয়েছিলেন গত বছর। কিন্তু নানা জটিলতায় শেষ পর্যন্ত যেতে পারেননি।

দেশে ফেরা ও অন্যান্য ফলাফল

সোমবার স্বর্ণ জিতে ২৬ মে সকালে দেশে ফিরেছেন সাকলাইন। ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ৬ পয়েন্ট নিয়ে ১৬তম এবং রায়ান রশিদ মুগ্ধ ৫ পয়েন্ট নিয়ে ৩৯ তম হয়েছেন। বয়স ভিত্তিক গ্রুপে ওপেন অনূর্ধ্ব-১২ তে রায়ান রশিদ মুগ্ধ ৫.৫ পয়েন্ট পেয়ে দশম স্থান পান। বালিকা অনূর্ধ্ব-১৬ গ্রুপে জান্নাতুল প্রীতি সাড়ে চার পয়েন্ট পেয়ে ১৮তম হন। এছাড়াও, ওপেন অনূর্ধ্ব-১৮ গ্রুপে মো. জায়ান খান সাড়ে ৩ পয়েন্ট নিয়ে দশম হন এবং ওপেন অনূর্ধ্ব-১৬ গ্রুপে সায়ান মেরাব হাসান সাড়ে ৩ পয়েন্ট নিয়ে ২৩তম হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মহিলা বিভাগ ও অন্যান্য

মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ ৭ খেলায় ৩ পয়েন্ট পান। অসুস্থতার জন্য তিনি শেষ দুই রাউন্ড খেলেননি। ভারতের গ্র্যান্ড মাস্টার মিত্রভা গুহ সাড়ে সাত পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন। ওপেন বিভাগে ৭ জন গ্র্যান্ড মাস্টার, ১ জন মহিলা গ্র্যান্ড মাস্টার ও ৩ জন আন্তর্জাতিক মাস্টারসহ ১৩ টি দেশের ৯৬ জন দাবাড়ু অংশগ্রহণ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আসন্ন টুর্নামেন্ট

এশিয়ান কন্টিনেন্টাল টুর্নামেন্ট খেলতে মঙ্গলবার (২৬ মে) রাতে মঙ্গোলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ছেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। এই টুর্নামেন্ট বিশ্বকাপের বাছাইয়ের পাশাপাশি ফাহাদের জন্য আরেকটি জিএম নর্ম অর্জনের ক্ষেত্রও।