বিশ্বকাপ খেলতে গিয়ে দল বদল করলেন স্পেনের তারকা মার্ক কুকুরেয়া
বিশ্বকাপ খেলতে গিয়ে দল বদল করলেন স্পেনের তারকা

ফিফা ফুটবল বিশ্বকাপ খেলতে গিয়েই দল বদল করেছেন স্পেনের তারকা ফুটবলার মার্ক কুকুরেয়া। আজ সোমবার রাত ১০টায় বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে স্পেন। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ কেপ ভার্দে।

চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে

আজই প্রকাশ্যে এল স্পেনের অন্যতম ভরসা মার্ক কুকুরেয়ার দল বদলের খবর। বিশ্বের অন্যতম সেরা লেফট ব্যাক চেলসি ছেড়ে যোগ দিলেন রিয়াল মাদ্রিদে। স্পেনের এই ডিফেন্ডার নতুন চুক্তি সেরে ফেলেছেন।

২০২২ সাল থেকে মার্ক কুকুয়েরা খেলতেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে। বিশ্বকাপের পর খেলবেন লা লিগায়। রক্ষণ শক্তিশালী করতে কুকুরেয়াকে চুক্তিবদ্ধ করল রিয়াল মাদ্রিদ। সোমবারই কুকুরেয়ার সই করার খবর প্রকাশ করেছেন রিয়াল কর্তৃপক্ষ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কুকুরেয়ার পরিচিতি

২৭ বছরের লেফট ব্যাক কুকুরেয়া বিশ্ব ফুটবলে পরিচিত নাম। বিশ্বের অন্যতম সেরা লেফট ব্যাক হিসাবে বিবেচিত হন। ঘাড় পর্যন্ত লম্বা কোঁকড়ানো চুলের জন্য আলাদা করতে অসুবিধা হয় না তাকে।

চুক্তির বিবরণ

ইংল্যান্ডের সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রিয়ালের সঙ্গে ৬ কোটি ইউরোয় ছয় বছরের চুক্তি হয়েছে মার্ক কুকুয়েরার। হোসে মোরিনহো রিয়ালের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনও ফুটবলারকে নিল ক্লাব কর্তৃপক্ষ। আরও কয়েক জন ফুটবলারকে নেওয়ার পরিকল্পনা রয়েছে রিয়াল।

উল্লেখ্য, আজ সোমবার রাত ১০টায় বিশ্বকাপে গ্রুপ এইচ-এর ম্যাচে স্পেন মুখোমুখি হবে কেপ ভার্দের। মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরবর্তী খেলাসমূহ

  • মঙ্গলবার ১৬ জুন ২০২৬ [গ্রুপ জি] রাত ১টা: বেলজিয়াম – মিশর, লুমেন ফিল্ড, সিয়াটল, যুক্তরাষ্ট্র
  • মঙ্গলবার ১৬ জুন ২০২৬ [গ্রুপ এইচ] ভোর ৪টা: সৌদি আরব – উরুগুয়ে, হার্ড রক স্টেডিয়াম, মায়ামি, যুক্তরাষ্ট্র