শুধু মেসির সঙ্গেই কেইনের তুলনা হতে পারে: গর্ডন
শুধু মেসির সঙ্গেই কেইনের তুলনা: গর্ডন

ইংল্যান্ডের ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডন দাবি করেছেন, বর্তমান বিশ্ব ফুটবলে শুধুমাত্র লিওনেল মেসির সঙ্গেই অধিনায়ক হ্যারি কেইনের পারফরম্যান্সের তুলনা করা যায়। ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচে কেইনের জোড়া গোলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গর্ডন।

নাটকীয় জয়ে কেইনের জোড়া গোল

ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে হারের শঙ্কায় ছিল ইংল্যান্ড। তবে সেই শঙ্কাকে বাস্তবে রূপ নিতে দেননি হ্যারি কেইন। ম্যাচের শেষ ভাগে মাত্র ১১ মিনিটের ব্যবধানে দুটি গোল করে দলকে নাটকীয় জয় উপহার দেন বায়ার্ন মিউনিখের এই তারকা স্ট্রাইকার।

গর্ডনের ভূমিকা ও প্রশংসা

কেইনের জোড়া গোলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অ্যান্থনি গর্ডনের। বদলি হিসেবে মাঠে নেমে ইংল্যান্ডের এই ফরোয়ার্ড দুই গোলেই অ্যাসিস্ট করেন। রোমাঞ্চকর জয়ের পর অধিনায়ক কেইনের ভূয়সী প্রশংসা করেন গর্ডন। ২৫ বছর বয়সি এই ফরোয়ার্ডের মতে, বর্তমান ফুটবলে শুধুমাত্র লিওনেল মেসির সঙ্গেই কেইনের পারফরম্যান্সের তুলনা করা যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কেইনের প্রশংসায় গর্ডন বলেছেন, ‘তার সঙ্গে থাকতে পারাটা দারুণ ব্যাপার। বিশ্ব ফুটবলের চূড়ায় থাকা একজনকে কাছ থেকে দেখাটা অন্যরকম এক ব্যাপার। সে এমন এক মৌসুম কাটাচ্ছে যা শুধু মেসি করে দেখিয়েছে। সর্বকালের সেরা ফুটবলার মেসি বলে কথা। এতে বোঝা যায় কতটা উঁচুমাপের ফুটবল খেলছেন কেইন।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দ্বিতীয় গোলের বিবরণ

৮৬ মিনিটে গর্ডনের পাস থেকে কেইনের দ্বিতীয় গোলটি ছিল দেখার মতো। বক্সের মাঝ থেকে একটু ডান দিকে সরে গিয়ে জোরাল শট নেন কেইন। তা শুধু চেয়ে চেয়ে জালে জড়াতে দেখলেন কঙ্গোর গোলরক্ষক। এই গোল নিয়ে গর্ডন বলেছেন, ‘শটটা নেওয়ার সময়ই আমি জানতাম এটা গোল হতে যাচ্ছে। তাই আগেভাগেই উদযাপন শুরু করে দেই আমি। যে কেউ একটা ভালো গোল করতে পারে। বলকে পোস্টের একেবারে কোনায় পাঠাতে পারে কিন্তু সে যেভাবে দিনের পর দিন এটা করছে সেটাই হলো আসল। সত্যিই সে অসাধারণ খেলা উপহার দিচ্ছে।’