দুবাই থেকে আসা বিমানে ১৯ কেজি সোনার বার উদ্ধার, দাম ৪২ কোটি টাকা
দুবাই থেকে আসা বিমানে ১৯ কেজি সোনার বার উদ্ধার

সোনার বার উদ্ধারের ঘটনা

ঢাকা কাস্টম হাউস জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ থেকে প্রায় ১৯ কেজি সোনার বার উদ্ধার করা হয়েছে। ফ্লাইটটি (বিজি-১৪৮) সকাল সাড়ে ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

উদ্ধারকৃত সোনার পরিমাণ ও মূল্য

ঢাকা কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান জানান, একটি সামরিক গোয়েন্দা সংস্থাসহ কাস্টমসের কর্মকর্তাদের যৌথ দল উড়োজাহাজটির কার্গো হোল্ড থেকে টেপ প্যাঁচানো অবস্থায় মোট ১৬০টি সোনার বার উদ্ধার করে। এসব সোনার বারের ওজন ১৮ কেজি ৭০০ গ্রাম এবং দাম প্রায় ৪২ কোটি টাকা।

পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

কামরুল হাসান আরও বলেন, সোনার বারগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলার প্রক্রিয়া চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ