মেসির গোল বাতিল, আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে অফসাইডের কাঁটা
মেসির গোল বাতিল, আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে অফসাইড

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচের শুরুতেই গোলের দেখা পেয়েছিল দুই দল। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ায় বাতিল হয়ে গেছে তা। তবে ১৭ মিনিটে আর কোনও ভুল করেননি লিওনেল মেসি। মাঝমাঠ থেকে বাড়ানো বলে একক দক্ষতায় দর্শনীয় এক বাঁকানো শটে স্কোর ১-০ করেছেন তিনি।

শুরুর দিকের গোল বাতিল

ম্যাচের শুরুর দিকেই গোলের দেখা পেয়েছিলেন লিওনেল মেসি। দুর্দান্ত এক আক্রমণে হেড করেছিলেন। দুর্ভাগ্য অফসাইডে বাতিল হয়ে যায় তা। এনজো ফার্নান্দেজের বাড়ানো পাস বক্সের ঠিক বাইরে নিয়ন্ত্রণে নেন লাউতারো মার্তিনেজ। এরপর ঘুরে দাঁড়িয়ে ভলিতে বল বাড়িয়ে দিয়েছিলেন লিওনেল মেসির দিকে। বল পেয়ে মেসি সেটি নিয়ে এগিয়ে যান। এরপর নিখুঁত এক শটে বল জালে পাঠান আর্জেন্টিনা অধিনায়ক। তবে ভিএআর ও সহকারী রেফারির সিদ্ধান্তে সেই আনন্দ স্থায়ী হয়নি। বিল্ডআপের সময় অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়।

আলজেরিয়ার গোলও বাতিল

দুই মিনিট পর জাল কাঁপিয়ে আনন্দে মেতেছিল আলজেরিয়াও। বল পেয়ে প্রথম স্পর্শেই দারুণ এক ফিনিশে জাল খুঁজে নিয়েছিলেন শাইবি। কিন্তু কিছুক্ষণ পর রেফারি বাঁশি বাজিয়ে জানিয়ে দেন বৈধ নয় এই গোলটিও।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এর আগে চতুর্থ মিনিটে তৈরি করা সুযোগে মাঝমাঠ থেকে দারুণ এক লম্বা পাস বাড়িয়েছিলেন রোমেরো। বলটি নিয়ন্ত্রণে নিয়ে ফাঁকা জায়গায় ঠেলে দেন আলমাদা। তার পর দৌড়ে যান মেদিনা। প্রথম স্পর্শেই পেনাল্টি স্পটে নিখুঁত একটি ক্রস তুলে দিয়েছিলেন লাউতারো মার্তিনেজের দিকে। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের হেড সরাসরি গিয়ে জমা হয় গোলরক্ষক জিদানের হাতে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ