যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বজ্রঝড়ের কারণে হাফটাইমে সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া ফ্রান্স–ইরাক ম্যাচ পুনরায় শুরু হয়েছে। বাংলাদেশ সময় ভোর ৬টায় দ্বিতীয়ার্ধ মাঠে গড়ায়। এর আগে বজ্রপাতের আশঙ্কায় নিরাপত্তাজনিত কারণে খেলোয়াড়দের ড্রেসিংরুমে পাঠানো হয় এবং দর্শকদের স্টেডিয়ামের নিরাপদ অংশে অবস্থান নিতে নির্দেশ দেওয়া হয়।
প্রথমার্ধে ফ্রান্সের দাপট
গ্রুপ ‘আই’-এর এই ম্যাচে প্রথমার্ধে দাপট দেখিয়ে ১–০ গোলে এগিয়ে ছিল ফ্রান্স। ১৪ মিনিটে গোল করেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে ইরাককে চাপে রাখে ফরাসিরা।
বজ্রঝড়ে খেলা বন্ধ
হাফটাইমের পর স্টেডিয়ামের আশপাশে বজ্রঝড়ের তীব্রতা বেড়ে যাওয়ায় খেলা বন্ধ রাখতে বাধ্য হন রেফারি। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রটোকল অনুযায়ী, স্টেডিয়ামের নির্দিষ্ট দূরত্বের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে ম্যাচ সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পরিস্থিতি অনুকূলে আসার পর দীর্ঘ বিরতির শেষে আবারও ম্যাচ শুরু করা হয়।
দ্বিতীয়ার্ধে হাইড্রেশন ব্রেক নেই
প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর শুরু হওয়া দ্বিতীয়ার্ধে থাকছে না হাইড্রেশন ব্রেক।



