চট্টগ্রামের টাইগারপাস এলাকায় দীর্ঘদিন অযত্নে থাকা ক্রিকেটার ও বেঙ্গল টাইগারের ভাস্কর্যে নতুন করে রং করা হয়েছে। বিবর্ণ হয়ে যাওয়া এসব ভাস্কর্যে রঙের ছোঁয়া লেগেছে, সাথে পরিষ্কার করা হয়েছে আশপাশের এলাকাও।
ভাস্কর্যের সংস্কার কাজ
টাইগারপাস এলাকায় অবস্থিত বেঙ্গল টাইগারের ভাস্কর্যে রং করা হচ্ছে। ভাস্কর্যের মলিন ও ফাটল ধরা অংশগুলো সংস্কার করা হয়েছে। দীর্ঘদিন অযত্নে থাকা ভাস্কর্যগুলো নতুন রূপ পেয়েছে।
নতুন রূপে ভাস্কর্য
নতুন করে রঙের ছোঁয়া লেগেছে ভাস্কর্যে। পরিষ্কার করা হয়েছে আশপাশের এলাকাও। রং করার পর নতুন রূপ পেয়েছে বেঙ্গল টাইগারের ভাস্কর্যও।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। বাংলাদেশ থেকে আরও দেখুন চট্টগ্রাম, ক্রিকেট, ছবির গল্প।



