ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু ড্র দিয়ে, নেইমারের বার্তা
ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু ড্র দিয়ে, নেইমারের বার্তা

বিশ্বকাপ মিশনের শুরুটা প্রত্যাশা মতো হয়নি ব্রাজিলের। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ 'সি' এর প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে হতাশার মাঝেও আশার আলো দেখছেন কোচ কার্লো আনচেলত্তি। তার বিশ্বাস, হাইতির বিপক্ষে আরও শক্তিশালী ব্রাজিলকে দেখা যাবে।

ম্যাচের শুরুতে অবশ্য ছন্দহীনই ছিল ব্রাজিল। মিডফিল্ডে সমন্বয়ের অভাব এবং রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে ২১তম মিনিটে এগিয়ে যায় মরক্কো। তবে হাইড্রেশন বিরতির পর বদলে যায় সাম্বা বাহিনীর চেহারা। ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, 'দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি। প্রথম ম্যাচের পর কোনো দলকেই নিখুঁত বলা যায় না। ইতিবাচক দিক হলো, আমাদের কোথায় উন্নতি করতে হবে তা এখন পরিষ্কার। পরের ম্যাচে আমরা আরও ভালো খেলব।'

চোটের কারণে মাঠে নামতে না পারলেও পুরো সময় বেঞ্চ থেকে দলকে উজ্জীবিত করতে দেখা যায় নেইমার জুনিয়রকে। হাইড্রেশন বিরতির সময় সতীর্থদের সঙ্গে কথা বলতে এবং বিশেষ করে ভিনিসিয়ুসকে পরামর্শ দিতে দেখা যায় ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারকে। সূত্র হতে জানা যায়, ম্যাচ শেষে ড্রেসিংরুমে খেলোয়াড়দের উদ্দেশে ৩৪ বছর বয়সী নেইমার বলেন, একটি ম্যাচ দিয়েই বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হয় না। সামনে হাইতির বিপক্ষে ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার আহ্বান জানান ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তবে ম্যাচ শেষে একটি ভিন্ন দৃশ্যও নজর কাড়ে সমর্থকদের। সাধারণত খেলোয়াড়দের সঙ্গে টিম বাসেই হোটেলে ফেরেন নেইমার। কিন্তু মরক্কো ম্যাচের পর তিনি দলের বাসে ওঠেননি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ