অনূর্ধ্ব-১৯ দলের প্রস্তুতি ক্যাম্প শুরু খুলনায়
অনূর্ধ্ব-১৯ দলের প্রস্তুতি ক্যাম্প খুলনায় শুরু

সাম্প্রতিক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয় আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দলকে। এরপর থেকে যুব দলের কোনো কার্যক্রম বা ম্যাচ দেখা যায়নি। তবে ২০২৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে ভবিষ্যৎ দল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইয়ুথ ক্রিকেট লিগ শেষ

ইতিমধ্যে ইয়ুথ ক্রিকেট লিগ শেষ হয়েছে এবং সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়ে একটি প্রশিক্ষণ কার্যক্রমও আয়োজন করা হয়েছে। তার ধারাবাহিকতায় ৪৬ জন ক্রিকেটারকে নিয়ে খুলনায় শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ দলের প্রস্তুতি ক্যাম্প।

ক্যাম্পের সময়সূচি

গত শনিবার শুরু হওয়া এই ক্যাম্প চলবে ২৭ জুন পর্যন্ত। ক্যাম্প চলাকালীন ক্রিকেটাররা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পাঁচটি একদিনের ম্যাচ খেলবেন। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রধান কোচ নিয়োগ অনিশ্চিত

অন্যদিকে, গত মাসে অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ নাভিদ নেওয়াজের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হয়েছে। নতুন প্রধান কোচ নিয়োগের বিষয়ে আলোচনা চললেও এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। দেশি কোচদের কয়েকজনের নাম আলোচনায় এলেও বিষয়টি চূড়ান্ত হয়নি। ফলে নতুন প্রধান কোচ নিয়োগ ছাড়াই শুরু হয়েছে খুলনার এই ক্যাম্প।

বিসিবি সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের মধ্যেই প্রধান কোচ নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। বর্তমান ক্যাম্পে কোচিং স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন ডলার মাহমুদ, মোহাম্মদ সেলিম এবং আরশাদ খান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ