হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে নেই অধিনায়ক লিটন
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেলেও টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করে হোয়াইটওয়াশের শঙ্কায় টাইগাররা। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ধবল ধোলাই এড়ানোর গুরুত্বপূর্ণ ম্যাচে নেই বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। বাঁ-পায়ের পেছনের মাংসপেশির ইনজুরিতে ভুগছেন তিনি।
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি থেকে লিটনের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বাঁ-পায়ের ইনজুরি থেকে সেরে উঠার পথে যথেষ্ট উন্নতি না হওয়ায় সিরিজের শেষ ম্যাচেও খেলতে পারবেন না লিটন। পায়ের ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেও খেলতে পারেননি লিটন। তার জায়গায় বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন দলের সহ-অধিনায়ক তাওহিদ হৃদয়।
ইতোমধ্যে অস্ট্রেলিয়ার কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ ৪ উইকেটে এবং দ্বিতীয়টি ৭ রানে হারে টাইগাররা। আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
পরবর্তী খেলাসমূহ
- গ্রুপ এফ - রাত ১১টা: নেদারল্যান্ডস – সুইডেন, এনআরজি স্টেডিয়াম, হিউস্টন, যুক্তরাষ্ট্র
- রোববার ২১ জুন ২০২৬ [গ্রুপ ই] - রাত ২টা: জার্মানি – আইভরি কোস্ট, বিএমও ফিল্ড, টরন্টো, কানাডা
- রোববার ২১ জুন ২০২৬ [গ্রুপ ই] - সকাল ৬টা: ইকুয়েডর – কুরাসাও, অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র



