নাহিদ রানার ৫ উইকেটে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের
নাহিদ রানার ৫ উইকেটে পাকিস্তানের বিপক্ষে জয়

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে ঐতিহাসিক টেস্ট জয় এনে দিয়েছেন পেসার নাহিদ রানা। তার অসাধারণ বোলিং নৈপুণ্যে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে রেকর্ডের বন্যা বয়ে গেছে।

নাহিদ রানার কীর্তি

১১ টেস্টের ক্যারিয়ারে নাহিদ রানার এটি সেরা বোলিং। আগের সেরা ছিল ৫/৬১, ২০২৪ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টেস্টের চতুর্থ ইনিংসে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। আগে তাসকিন আহমেদের ৪/৩৭ ছিল সেরা, ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের কোনো পেসারের এটি সেরা বোলিং। আগের সেরা ছিল হাসান মাহমুদের ৫/৪৩, ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে। বাংলাদেশ জিতেছে এমন টেস্টে এটি কোনো পেসারের দ্বিতীয় সেরা বোলিং, সেরা ইবাদত হোসেনের ৬/৪৬, ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘরের মাঠে বাংলাদেশের পেসারদের এটি দ্বিতীয় সেরা বোলিং। সেরা শাহাদাত হোসেনের ৬/২৭, ২০০৮ সালে মিরপুরেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের পেসাররা ইনিংসে ৫ উইকেট পেয়েছেন এই দুবারই।

পেসারদের দাপট

এই টেস্টে বাংলাদেশের পেসাররা মোট ১০ উইকেট নিয়েছেন। মিরপুরে মাত্র দ্বিতীয়বার এক ম্যাচে বাংলাদেশের পেসাররা ১০ উইকেট পেলেন। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে ১৪ উইকেট পেয়েছিলেন পেসাররা।

নাজমুল হোসেনের কীর্তি

তৃতীয়বার টেস্টের দুই ইনিংসেই ৮০ ছাড়ালেন নাজমুল হোসেন। বাংলাদেশের আরও কারও দুবার নেই এই কীর্তি। বাংলাদেশ জিতেছে এমন টেস্টে অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি রান এখন নাজমুলের (৫২০)। পেছনে পড়েছেন মুশফিকুর রহিম (৪৫৮)। মাত্র ১৩ রানের জন্যই টেস্ট ইতিহাসে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে তৃতীয়বার জোড়া সেঞ্চুরির কীর্তি ছুঁতে পারেননি তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ