ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মধ্যে উন্মাদনা দেখা যাচ্ছে এবং নিজ নিজ প্রিয় দল নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন সমর্থক ও বিশেষজ্ঞরা। গ্রুপ পর্বের সব দল চূড়ান্ত হওয়ার পর বিভিন্ন বেটিং প্রতিষ্ঠান গ্রুপ জয়ের সম্ভাবনা প্রকাশ করেছে। ইউরোপিয়ান ও দক্ষিণ আমেরিকান পরাশক্তিরা একাধিক গ্রুপে ফেভারিট হিসেবে এগিয়ে রয়েছে। তবে গ্রুপ সেরা হওয়ার দৌড়ে বড় নামের পাশাপাশি কিছু উদীয়মান দলও রয়েছে।
গ্রুপ এ
স্বাগতিক মেক্সিকোকে গ্রুপ এ-তে সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে। ঘরের মাঠে অতিরিক্ত সমর্থন ও উদ্দীপনা পাবে তারা। বাকি তিন দল—দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র—সমানে সমান লড়াই দিতে পারে।
গ্রুপ বি
অভিজ্ঞতার বিচারে সুইজারল্যান্ড এগিয়ে রয়েছে। তবে স্বাগতিক কানাডা বাড়তি সমর্থন পাবে। কাতার ও বসনিয়া তাদের চ্যালেঞ্জ জানাতে পারে।
গ্রুপ সি
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল স্পষ্ট ফেভারিট। তাদের কঠিন লড়াই হতে পারে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর সাথে। হাইতি ও স্কটল্যান্ড অভিজ্ঞতা ও শক্তিতে পিছিয়ে।
গ্রুপ ডি
আরেক স্বাগতিক যুক্তরাষ্ট্র দাপট দেখাবে বলে আশা করা হচ্ছে। এই গ্রুপে রয়েছে অভিজ্ঞ দল প্যারাগুয়ে। অস্ট্রেলিয়া ও তুরস্ক তুলনামূলক কম শক্তিশালী।
গ্রুপ ই
চারবারের চ্যাম্পিয়ন জার্মানি স্পষ্ট ফেভারিট। আইভরি কোস্ট, ইকুয়েডর ও কুরাসাও তাদের লড়াই দেবে।
গ্রুপ এফ
অভিজ্ঞ ও শক্তিশালী নেদারল্যান্ডস এগিয়ে। জাপান, সুইডেন ও তিউনিশিয়া ছাড় দেবে না।
গ্রুপ জি
ইরান বিশ্বকাপে খেলছে শেষ পর্যন্ত, তবে ফেভারিট বেলজিয়াম। মিশর ও নিউজিল্যান্ড নিজেদের সেরাটা দেবে।
গ্রুপ এইচ
স্পেন ফ্যান ফেভারিট, তবে উরুগুয়ের সাথে লড়াই জমবে। কেপ ভার্দে ও সৌদি আরব রয়েছে এই গ্রুপে।
গ্রুপ আই
ফ্রান্স এগিয়ে, তবে নরওয়েকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সেনেগাল ও ইরাক অঘটন ঘটাতে পারে।
গ্রুপ জে
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শক্তিশালী দাবিদার। আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান রয়েছে।
গ্রুপ কে
ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল দর্শকপ্রিয়। কলম্বিয়ার সাথে লড়াই জমতে পারে। কঙ্গো ও উজবেকিস্তান অন্য দুটি দল।
গ্রুপ এল
ইংল্যান্ডের সম্ভাবনা সবচেয়ে বেশি। ক্রোয়েশিয়া ছেড়ে কথা বলবে না, ঘানা চমক দেখাতে পারে। পানামা রয়েছে।
সব মিলিয়ে, আসন্ন বিশ্বকাপের গ্রুপ পর্ব শুরুর আগেই ফুটবল বিশ্বে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রথমবার ৪৮ দল নিয়ে হওয়া এই টুর্নামেন্টে ফেভারিটরা নিজেদের প্রমাণ করতে পারে কি না, সেটাই দেখার অপেক্ষা।



