মিরপুর টেস্টের তৃতীয় দিন, আজ রাতে বার্সা-রিয়াল ক্লাসিকো
মিরপুর টেস্টের তৃতীয় দিন, আজ বার্সা-রিয়াল ক্লাসিকো

আজ মিরপুর টেস্টের তৃতীয় দিন। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এই ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। সরাসরি দেখা যাবে টি স্পোর্টস চ্যানেলে।

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট

আজ ঢাকা প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ৯টায়। টি স্পোর্টস ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

  • আবাহনী বনাম ব্রাদার্স
  • গাজী গ্রুপ বনাম স্ট্রাইকার্স
  • লিজেন্ডস বনাম প্রাইম ব্যাংক
  • গুলশান বনাম অগ্রণী ব্যাংক

আইপিএল

আজ আইপিএলের দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ১ ও ২ চ্যানেলে। দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্সের লড়াই। এটি শুরু হবে রাত ৮টায়, একই চ্যানেলে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইংলিশ প্রিমিয়ার লিগ

আজ ইংলিশ প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে বার্নলি ও অ্যাস্টন ভিলা মুখোমুখি হবে সন্ধ্যা ৭টায়। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১ চ্যানেলে। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট হাম ও আর্সেনালের লড়াই শুরু হবে রাত ৯টা ৩০ মিনিটে, একই চ্যানেলে।

লা লিগা: এল ক্লাসিকো

আজ রাতের সবচেয়ে বড় আকর্ষণ হলো লা লিগার এল ক্লাসিকো ম্যাচ। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এই মহারণ শুরু হবে রাত ১টায়। সরাসরি দেখা যাবে বিগিন অ্যাপে।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। খেলা থেকে আরও পড়ুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ