পিএসসি’র ৯০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ১১ মে পর্যন্ত
পিএসসি’র ৯০ পদে নিয়োগ, আবেদন শেষ ১১ মে

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত ৯০টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ২০ গ্রেডের ১৩ ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনপত্র জমার শেষ দিন ১১ মে ২০২৬।

চাকরির বিবরণ

নিম্নে পদের নাম, সংখ্যা, গ্রেড ও বেতন স্কেল উল্লেখ করা হলো:

  1. কম্পিউটার অপারেটর: ০৬টি পদ, গ্রেড-১৩, বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা
  2. প্রশিক্ষণ সহকারী: ০১টি পদ, গ্রেড-১৪, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা
  3. সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১২টি পদ, গ্রেড-১৪, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা
  4. হিসাব সহকারী: ০৫টি পদ, গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা
  5. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১৩টি পদ, গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা
  6. কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০৫টি পদ, গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা
  7. ডাটা এন্ট্রি অপারেটর: ০১টি পদ, গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা
  8. অভ্যর্থনাকারী: ০১টি পদ, গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা
  9. টেলিফোন অপারেটর: ০২টি পদ, গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা
  10. গাড়িচালক: ০৫টি পদ, গ্রেড-১৬, বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা
  11. অফিস সহায়ক: ৩৬টি পদ, গ্রেড-২০, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা
  12. নিরাপত্তা প্রহরী: ০১টি পদ, গ্রেড-২০, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা
  13. পরিচ্ছন্নতাকর্মী: ০২টি পদ, গ্রেড-২০, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা

বয়সসীমা

১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদন ফি

  • ১ থেকে ১০ নং পদের জন্য আবেদন ফি ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা;
  • ১১ থেকে ১৩ নং পদের জন্য আবেদন ফি ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
  • সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

আবেদন ফরম জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৭ এপ্রিল ২০২৬, সকাল ১০:০০টা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১১ মে ২০২৬, বিকেল ৫:০০টা।