৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাকিস্তানের শক্ত অবস্থান
৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৪১৩ রান করেও স্বস্তিতে নেই স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল। দ্বিতীয় দিনের অর্ধেক সময় ব্যাট করে মাত্র ১ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলে সুবিধাজনক অবস্থানে রয়েছে পাকিস্তান।

পাকিস্তানের জবাব

বাংলাদেশের করা ৪১৩ রানের জবাব ভালোভাবেই দিচ্ছে সফরকারী পাকিস্তান। ওপেনিংয়ে উড়ন্ত সূচনা করেন ইমাম-উল হক ও আজান আওয়াইস। ওপেনিং জুটিতে তারা তাড়া করেন ১০৬ রান। ৭২ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করে ফেরেন ইমাম।

এরপর দ্বিতীয় উইকেটে আব্দুল্লাহ ফজলকে সঙ্গে নিয়ে ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন আজান আওয়াইস। এই টেস্টে অভিষেক হয়েছে তাদের। ক্যারিয়ারের প্রথম টেস্টের প্রথম ইনিংসে এখনও পর্যন্ত দারুণ ব্যাট করছেন তারা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তরুণদের দাপট

ক্যারিয়ারের প্রথম টেস্টে ফিফটি তুলে নিয়ে সেঞ্চুরির অপেক্ষায় আজান আওয়াইস। তিনি দ্বিতীয় দিন শেষে ১৩৩ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে ৮৫ রানে অপরাজিত আছেন। আরেক তরুণ আব্দুল্লাহ ফজল ৭৮ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৩৭ রানে অপরাজিত আছেন।

দ্বিতীয় দিন শেষে ২৩৪ রানে পিছিয়ে রয়েছে পাকিস্তান। আজ দ্বিতীয় দিনে যেভাবে ব্যাট করেছে, আগামীকাল রোববার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে চাপে পড়ে যাবে স্বাগতিক বাংলাদেশ দল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ