বিসিবি নির্বাচন প্রক্রিয়া শুরু, কোকা-কোলা পার্টনার
বিসিবি নির্বাচন প্রক্রিয়া শুরু, কোকা-কোলা পার্টনার

মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার বিসিবি অ্যাডহক কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জুন মাসে মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লক্ষ্যে নতুন কাউন্সিলর বা ভোটার তালিকা প্রস্তুত করার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সভায় আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আঞ্চলিক অ্যাডহক কমিটি বিলুপ্ত

বিসিবি অ্যাডহক কমিটি চট্টগ্রাম, সিলেট এবং বরিশাল আঞ্চলিক ক্রিকেট সংস্থার পূর্বে গঠিত অ্যাডহক কমিটিগুলো অবিলম্বে বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বিসিবি নির্বাচনের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর প্রথম ধাপ হিসেবে বিসিবি গঠনতন্ত্রের ধারা ১২.৭ অনুযায়ী সকল ক্যাটাগরি থেকে কাউন্সিলর মনোনয়নের আহ্বান জানিয়ে শিগগিরই একটি নোটিশ জারি করা হবে।

নির্বাচন কমিশন গঠন

পরবর্তী বিসিবি নির্বাচন পরিচালনার জন্য বোর্ড তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে। এই নির্বাচন কমিশনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে একজন প্রতিনিধি এবং বিসিবি কর্তৃক মনোনীত দুইজন সদস্য থাকবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অফিসিয়াল ড্রিংকিং ওয়াটার ও বেভারেজ পার্টনার

আগামী দুই বছরের জন্য ‘কোকা-কোলা বাংলাদেশ’-কে বিসিবির অফিসিয়াল ড্রিংকিং ওয়াটার ও বেভারেজ পার্টনার হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ