তিন ফরম্যাটেই খেলবেন বাবর আজম, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বড় ঘোষণা
তিন ফরম্যাটেই খেলবেন বাবর আজম, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বড় ঘোষণা

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জয়ের উৎসবের মধ্যেই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন বাবর আজম। ফরম্যাট বেছে খেলার যে গুঞ্জন চাউর হয়েছিল তা নাকচ করে দিয়েছেন তিনি। পেশোয়ার জালমির শিরোপা জয়ী অধিনায়ক বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই খেলতে চান তিনি।

শিরোপা জয়ের পথে পেশোয়ার জালমি

রবিবার পিএসএলের ফাইনালে হায়দরাবাদ কিংসম্যানকে পাঁচ উইকেটে হারিয়ে দ্বিতীয় শিরোপা জিতেছে জালমি। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ফরম্যাট বেছে খেলার প্রসঙ্গ উঠতেই সেটি থামিয়ে দিয়ে বাবর বলেন, ‘চিন্তা করবেন না, আমি তিন ফরম্যাটেই খেলবো।’ সঙ্গে যোগ করেন, কোন ফরম্যাটে খেলবেন বা খেলবেন না, সেই সিদ্ধান্ত নেওয়া খেলোয়াড়দের কাজ নয়। খেলোয়াড়ের কাজ হলো খেলা।

টেস্ট ক্রিকেটের গুরুত্ব

ব্যাটিং দক্ষতা উন্নয়নে লাল বলের ক্রিকেটের গুরুত্বও তুলে ধরেন বাবর। তার মতে, ধৈর্য, মানসিক দৃঢ়তা এবং লম্বা ইনিংস গড়ার সামর্থ্য তৈরি করতে টেস্ট ক্রিকেটের বিকল্প নেই। তিনি বলেন, ‘আমার মতে, প্রত্যেক খেলোয়াড়েরই সব ফরম্যাটে খেলা উচিত। লাল বলের ক্রিকেট আপনাকে বিশাল অভিজ্ঞতা দেয়। কীভাবে ইনিংস গড়তে হয়, ধৈর্য ধরতে হয়—এসব শেখায়।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিরোপা জয়ের অনুভূতি

শিরোপা জয়ের অনুভূতি নিয়ে বাবর বলেছেন, ‘দেরিতে হলেও ভালো... কখনো কিছু দেরিতে আসে, আবার কখনো দ্রুত আসে।’ পিএসএলে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল পারফরমার ছিলেন বাবর। ১১ ম্যাচে ৫৮৮ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন তিনি। একমাত্র ব্যাটার হিসেবে দুটি সেঞ্চুরিও করেছেন এবার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ