পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে নাহিদ রানাকে খেলিয়ে উপকৃতই হয়েছেন পেশোয়ার জালমি। দুর্দান্ত বোলিং উপহার দিয়েছেন বাংলাদেশের স্পিড স্টার। তার দুই উইকেট শিকারের দিনে শিরোপা নিয়ে মাঠ ছেড়েছেন জালমি। নাহিদ রানার উজ্জ্বল পারফরম্যান্সের পর তার প্রশংসায় পঞ্চমুখ সবাই।
রুবেল হোসেনের প্রশংসা
জাতীয় দলের আরেক সাবেক পেসার রুবেল হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে নাহিদ রানার ভূয়সী প্রশংসা করেছেন। সদ্য অবসর নেওয়া রুবেল লিখেছেন, ‘আমাদের স্পিড স্টার। বিশ্ব ক্রিকেটে দাপটের সঙ্গে এগিয়ে যা। আল্লাহ যেন তোকে সব সময় সুস্থ ও ইনজুরি মুক্ত রাখেন… ইনশাআল্লাহ।’
নাহিদ রানার এই পারফরম্যান্স বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। তার বোলিং দক্ষতা ও গতি বিশ্ব ক্রিকেটে প্রশংসিত হচ্ছে। পিএসএলের ফাইনালে তার অবদান পেশোয়ার জালমির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



