লা লিগা শিরোপা বার্সেলোনার হাতের নাগালে, আজ রিয়ালের মাঠে লড়াই
লা লিগা শিরোপা বার্সেলোনার নাগালে, আজ রিয়ালের মাঠে লড়াই

২৯তম লা লিগা ট্রফি এখন বার্সেলোনার নাগালের মধ্যে। আজ রাতে এসপানিওলের মাঠে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে রিয়াল যদি হারায় বা ড্র করে, তাহলে চার ম্যাচ বাকি থাকতেই লিগ চ্যাম্পিয়ন নিশ্চিত হবে বার্সেলোনার। গতকাল রাতে ওসাসুনার বিপক্ষে ২-১ গোলের জয় বার্সার শিরোপা সমীকরণ এ পর্যায়ে নিয়ে এসেছে।

ম্যাচের বিবরণ

পয়েন্ট তালিকার দশ নম্বরে থাকা ওসাসুনার বিপক্ষে বার্সেলোনা জিতেছে রবার্ট লেভানডফস্কি ও ফেরান তোরেসের গোলে। ৮০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকা ম্যাচে ৮১ মিনিটে প্রথম গোল করেন লেভানডফস্কি। ৮৬ মিনিটে তোরেসও গোলের খাতায় নাম লেখালে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় বার্সার। দুই মিনিট বাদে রাউল গার্সিয়া ওসাসুনার হয়ে একটি গোল শোধ দিলেও সমতা আনতে পারেনি দলটি।

পয়েন্ট টেবিলের অবস্থা

লা লিগা টেবিলে এখন বার্সেলোনার পয়েন্ট ৩৪ ম্যাচে ৮৮। এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৪। দুই দলের পয়েন্ট ব্যবধান ১৪। আজ রিয়াল মাদ্রিদ যদি এসপানিওলকে হারায়, তাহলে পয়েন্ট ব্যবধান ১১-তে নেমে আসবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সেক্ষেত্রে লা লিগার শিরোপা মীমাংসা হতে পারে ১১ মে ন্যু ক্যাম্পে হতে যাওয়া এল ক্লাসিকোয়। তবে রিয়াল যদি পয়েন্ট তালিকার ১২ নম্বরে থাকা দলটির সঙ্গে ড্র করে বা হারে, তাহলে বার্সার সঙ্গে ব্যবধান হয়ে যাবে ১৩ অথবা ১৪ পয়েন্টের। লিগে এরপর আর মাত্র চারটি করে ম্যাচ বাকি থাকায় রিয়ালের বিপক্ষে বার্সাকে টপকানোর সুযোগ থাকবে না। যার অর্থ, বার্সেলোনা আজ লিগ চ্যাম্পিয়নের খবর পেয়ে যেতে পারে এসপানিওলের আরসিডি স্টেডিয়াম থেকে। এটি হবে দলটির টানা দ্বিতীয় লিগ শিরোপা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ